E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

অনাহতের লক্ষ্য এ বার এশিয়ান গেমস পদক

শেষ পর্যন্ত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ‌্যাম্পিয়নশিপ জিতে দেশবাসীকে গর্বিত করেছেন ১৮ বছরের অনাহত সিংহ। তার পর থেকে এখনও স্বপ্নের ঘোরের মধ‌্যেই রয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ০৮:৫২
অনাহত সিংহ।

অনাহত সিংহ। —ছবি : সংগৃহীত

জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এ বার তাঁর লক্ষ্য এশিয়ান গেমস। সেখানে ভাল খেলতে পারলেই অলিম্পিক্সে সুযোগ। যা হাতছাড়া করতে চান না অনাহত সিংহ।

তিনি বলেছেন, ‘‘চ্যাম্পিয়ন হয়ে ভাল লাগছে। তবে এ বার আমার লক্ষ্য এশিয়ান গেমস। সেখানে ভাল প্রতিপক্ষদের বিরুদ্ধে খেলতে পারব। ভাল কিছু করলে অলিম্পিক্সেও যোগ্যতা অর্জন করতে পারব। আপাতত এই লক্ষ্য নিয়েই
এগিয়ে যাচ্ছি।’’

স্কোয়াশ ফাইনালে উঠেও ফিরে আসতে হয়েছিল জ‌্যোৎস্না চিনাপ্পাকে। কিন্তু শেষ পর্যন্ত বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ‌্যাম্পিয়নশিপ জিতে দেশবাসীকে গর্বিত করেছেন ১৮ বছরের অনাহত সিংহ। তার পর থেকে এখনও স্বপ্নের ঘোরের মধ‌্যেই রয়েছেন তিনি।

বিশ্বের ২০ নম্বর তথা ভারতের এক নম্বর তারকা শনিবার রাতে ১১-৩, ১১-৭, ১১-৯ ফলে হারিয়েছেন মিশরের রুকায়া সালেমকে। এই ছন্দেই থাকতে চান তিনি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Squash Asian Games

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy