Advertisement
E-Paper

ভারতীয় বোর্ডকে এক হাত নিলেন অনয়া, অস্ট্রেলিয়ার থেকে শিখে বিসিসিআইকে নতুন নীতি তৈরির অনুরোধ সঞ্জয়-তনয়ার

ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে ক্রিকেট খেলার সুযোগ দেয়নি। অস্ট্রেলিয়ার বোর্ড দিয়েছে। তার পরেই ভারতীয় বোর্ডকে একহাত নিলেন অনয়া বঙ্গার। অস্ট্রেলিয়া বোর্ডকে দেখে শেখার পরামর্শও দিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৬ ২৩:০৬
cricket

অনয়া বঙ্গার। — ফাইল চিত্র।

ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে ক্রিকেট খেলার সুযোগ দেয়নি। অস্ট্রেলিয়ার বোর্ড দিয়েছে। সে দেশে ক্রিকেট খেলার সুযোগ পাওয়ার পরেই ভারতীয় বোর্ডকে একহাত নিলেন অনয়া বঙ্গার। তাঁর দাবি, এ দেশে ক্রিকেট খেলার ইচ্ছা থাকলেও নিয়মের কারণে সুযোগ পাননি তিনি। অস্ট্রেলিয়া বোর্ডকে দেখে শেখার পরামর্শও দিয়েছেন তিনি।

সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে অনয়া বলেছেন, “বরাবর আমার প্রতি নীরব থেকেছে বোর্ড। দেখে প্রচণ্ড হতাশ হয়েছি। মন ভেঙে গিয়েছে। আমি জানতাম রূপান্তরিত হলে ক্রিকেট থেকে দূরে সরে যেতে হবে। আশা করি এ বার বোর্ড আমাদের মতো ক্রিকেটারদের খেলানো নিয়ে নতুন নিয়ম তৈরি করবে। কারণ আমিই এ ব্যাপারে ভারতে প্রথম।”

অনয়ার সংযোজন, “সুযোগ পেলে দলের সদস্য হতে রাজি। নিজের জ্ঞান এবং গোটা যাত্রাপথের অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই। দেশ এবং মহিলাদের খেলাধুলোর উন্নতির জন্য যা যা দরকার তা করতে চাই।”

প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বঙ্গারের কন্যা অনয়া জানিয়েছেন, লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত সহজ ছিল না। এ জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাঁকে। অনয়া বলেছেন, “রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া এবং রূপান্তরিত ক্রীড়াবিদ হওয়ার পর, এ দেশের রাজনৈতিক পরিবেশের কারণে নিজেকে খুব বিচ্ছিন্ন লাগতে পারে। আপনার নিজেকে একা মনে হবে। বুঝতে পারবেন আপনার যন্ত্রণা কেউ বুঝতে চাইবে না।”

অনয়ার সংযোজন, “সকলেই আপনাকে বিভিন্ন রকম পরামর্শ দেবেন। কিন্তু আপনি বুঝতে পারবেন নিজে যে পথ বেছে নিয়েছেন সেটাই ঠিক। বুঝবেন আপনার সঙ্গে যা হচ্ছে সেটা অন্যায়। ফলে এই গোটা যাত্রাপথে আমি নিজের প্রতি বিশ্বাস রেখেছি। সেটাই আমাকে সাহায্য করেছে।”

Anaya Bangar BCCI Cricket Australia

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy