শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে প্রত্যাশামতো খেলতে পারেননি ঋষভ পন্থ। ব্যাট হাতে দু’টি অর্ধশতরান করেছেন বটে। কিন্তু রিভিউয়ের সময় তাঁর সিদ্ধান্তহীনতা ভুগিয়েছে ভারতকে। পন্থকে বাড়তি সুবিধা দেওয়া এ বার বন্ধ করার অনুরোধ করলেন রবিচন্দ্রন অশ্বিন। কেন পন্থ সাদা বলের ক্রিকেটে সুযোগ পান না, তারও ব্যাখ্যা দিয়েছেন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, “ওকে বাড়তি সুবিধা দেওয়া বন্ধ করুন। ‘প্রজন্মের সেরা ক্রিকেটার’ বলে বার বার ওর পাশে না দাঁড়িয়ে সকলকে সুযোগ দিন। যশস্বীও ভাল ক্রিকেটার। ঋষভ অভিজ্ঞ ক্রিকেটার। ৫০-এর উপর টেস্ট খেলেছে। এ বার তো ওকে দায়িত্ব নিয়ে খেলতে হবে।”
অশ্বিনের সংযোজন, “প্রজন্মের সেরা ক্রিকেটার জাতীয় তকমা দেওয়া এ বার বন্ধ করা হোক। সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতার কারণে বাকি দুটো ফরম্যাটে খেলতে পারছে না। কেউ গিয়ে ওকে সত্যিটা বলুন। দেখবেন ঠিক তিনটে ফরম্যাটে সুযোগ পাবে।”
আরও পড়ুন:
-
নিউ জ়িল্যান্ড সিরিজ় নিয়ে ভাবনা শুরু ভারতীয় দলে, এক বোলারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছেন গম্ভীরেরা
-
মেয়েদের ক্রিকেটে অনয়া কেন? অস্ট্রেলিয়া বোর্ডের উপর ক্ষুব্ধ সাউথ আফ্রিকার কাপ, পাল্টা দিলেন সঞ্জয়-তনয়াও
-
কলম্বোয় নিশ্চিত জয় হাতছাড়া, তবু শুভমনদের খেলায় খুশি কোচ গম্ভীর, প্রশংসা করলেন শ্রীলঙ্কার এক ক্রিকেটারেরও
যে ভাবে আগ্রাসী ক্রিকেট খেলতে গিয়ে অপ্রয়োজনে উইকেট ছুড়ে দিয়ে আসেন পন্থ, সেটা অপছন্দ অশ্বিনের। তাঁর মতে, গুরুত্বপূর্ণ সময়ে একটি খারাপ শট ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিতে পারে। অশ্বিনের কথায়, “পন্থকে নিয়ে আমার প্রত্যাশা এখনও পূরণ হয়। দুঃখের সঙ্গে জানাচ্ছি এটা। সোনাল দিনুশার স্ট্রাইক রেটের দিকে তাকান। ঝুঁকিপূর্ণ ক্রিকেট খেলার মধ্যেও আলাদা মজা রয়েছে। ম্যাচ যখন আপনার নিয়ন্ত্রণে তখন খারাপ শট খেলবেন কেন? অনেকেই বলবে, ‘এ ভাবেই ঋষভ খেলে’। এই কথা চলবে না। দলের যা দরকার সে ভাবে খেলতে হবে।”
অশ্বিন আরও বলেন, “সিডনি এবং ব্রিসবেনে ভাল খেলেছিল ঋষভ। কিন্তু ওয়াশিংটন সুন্দর বা শার্দূল ঠাকুর না থাকলে সেই ম্যাচ ভারত জিততে পারত না। টেস্ট জিততে ১১ জন ক্রিকেটারকেই লাগে।”