Advertisement
E-Paper

সাউথ আফ্রিকার কাছে সিরিজ় হেরে টেস্ট দলে বদলের কথা কামিন্সের মুখে! জায়গা হারাতে পারেন এক ক্রিকেটার

শেষ পাঁচটি টেস্টের মধ্যে তিনটি হেরেছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে দলে বদল দরকার বলে মনে করছেন অধিনায়ক প্যাট কামিন্স।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ২০:৫৩
cricket

প্যাট কামিন্স। —ফাইল চিত্র।

সাউথ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ়ে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। শেষ পাঁচটি টেস্টের মধ্যে তিনটি হেরেছে তারা। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে দলে বদল দরকার বলে মনে করছেন অধিনায়ক প্যাট কামিন্স।

২০২৪ সালের মে মাস থেকে আইসিসি ক্রমতালিকায় এক নম্বরে ছিল অস্ট্রেলিয়া। সেই স্থানও গিয়েছে। শীর্ষে উঠেছে সাউথ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম টেস্ট জেতার পর বাকি দুই টেস্টে হারতে হয়েছে কামিন্সদের। তার দায় দলের ব্যাটারদের উপরেই চাপিয়েছেন অধিনায়ক।

সিরিজ় শেষে কামিন্স বলেন, “সিরিজ় হারলে বদলের কথা তো উঠবেই। আমার মতে, তাতে অবাক হওয়ার কিছু নেই। কয়েকটা প্রশ্ন নিজেদের করতে হবে। তার জবাব নিজেদেরই খুঁজতে হবে। আমরা খুব ভাল দল। আবার এক নম্বরে ফিরতে হবে। তাই কিছু বদল তো দরকার। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য কয়েকটা দিন সময় পাব।”

সবচেয়ে চাপে রয়েছেন মার্নাশ লাবুশেন। কেপ টাউনে দুই ইনিংসে শূন্য ও ৪ রান করেছেন তিনি। শেষ ১৬ ইনিংসে অর্ধশতরান নেই। লাবুশেন জায়গা হারাতে পারেন। এমনই স্টিভ স্মিথ দলে ফিরবেন। তিনি ফিরলে মিডল অর্ডারে লাবুশেন আর সুযোগ পাবেন না।

ব্যাটারদের খারাপ পারফরম্যান্সের কথা শোনা গিয়েছে কামিন্সের মুখে। তিনি বলেন, “জানি, পঞ্চম দিনের পিচে খেলা কঠিন। কিন্তু এমনও কিছু কঠিন পিচ ছিল না। আরও সময় দিতে হত। আরও বল খেলা যেত। জিততে না পারলেও অন্তত টেস্ট ড্র করা যেত। বেশ কিছু খারাপ শট খেলেছি। সেটা স্বীকার করতেই হবে। ব্যাটারদের দায় নিতেই হবে।”

australia cricket Pat Cummins

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy