শ্রীলঙ্কায় গিয়ে টেস্ট সিরিজ় জিতলেও, তার আগে ব্রিটেন সফরে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের কাছে সিরিজ় হারের ঘা এখনও দগদগে। সেই ব্যর্থতা নিয়ে আলোচনা করতে ভারতের কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকর এবং উৎকর্ষ কেন্দ্রের প্রধান ভিভিএস লক্ষ্মণকে বৈঠকে ডাকল বোর্ড। বৃহস্পতিবার এই বৈঠক হবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় শেষ হওয়ার পরেই এই বৈঠক হওয়ার কথা ছিল। তা পিছিয়ে যায়। সেই বৈঠকের আলোচ্যবস্তু নিয়ে বৃহস্পতিবারের বৈঠক হবে। যে ভাবে দিনের পর দিন ক্রিকেটারদের চোটের সংখ্যা বেড়ে চলেছে, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
মঙ্গলবার আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণা হয়েছে। সেখান এমন চার ক্রিকেটারকে নেওয়া হয়েছে যাঁরা এখনও পুরো ফিট নন। সিরিজ় শুরুর আগেই যাতে তাঁরা ছিটকে গিয়ে বোর্ডের মুখ আবার না পোড়ান, তা নিয়ে আলোচনা হতে পারে। বোর্ডের এক সূত্র বলেছেন, “হ্যাঁ, বৃহস্পতিবার একটি বৈঠক হবে। সাম্প্রতিক হার এবং চোট সমস্যা নিয়ে আলোচনা হতে পারে।”
আরও পড়ুন:
-
আইনজীবী নিয়ে তদন্ত কমিটির সামনে যাবেন চোটের নাটক করা ইমাম, পাক ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন কর্তার
-
বুমরাহ, হার্দিকদের নিয়ে বার বার মুখ পুড়েছে, ফিটনেস নিয়ে এ বার কড়া বোর্ড, বদলানো হচ্ছে দল নির্বাচনের পদ্ধতি
-
ঠাসা সূচি, সমস্যা প্রস্তুতিতে! শুভমনের টেস্ট বিশ্বকাপ ফাইনালে ওঠার স্বপ্নে বাধা ভারতীয় বোর্ডই
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর টানা দু’টি টি-টোয়েন্টি সিরিজ় হেরেছে ভারত। ইংল্যান্ডের কাছে এক দিনের সিরিজ়েও হারতে হয়েছে। এর পরেই রয়েছে নিউ জ়িল্যান্ডে তিন ফরম্যাটের সিরিজ়। প্রস্তুতি শুরু হয়েছে ২০২৭ এক দিনের বিশ্বকাপেরও। তাই বোর্ডের কর্তারা কোনও ঝুঁকি নিতে চান না। নির্বাচক, কোচিং কমিটি এবং উৎকর্ষ কেন্দ্রের মধ্যে নিবিড় সংযোগ এবং বোঝাপড়া চাইছেন তাঁরা।