Advertisement
E-Paper

ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার দিন বাড়াল বোর্ড, জানিয়ে দিল কত দিনের মধ্যে তালিকা জমা দিতে হবে

আইপিএলের মিনি নিলামের আগে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার চূড়ান্ত দিন জানিয়ে দিয়েছিল বোর্ড। তবে দলগুলির অনুরোধে সেই সময় কিছুটা বাড়ানো হচ্ছে। নতুন তারিখ কবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৬ ২০:০২
cricket

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

আইপিএলের মিনি নিলামের দিন ঘোষণা হয়ে গিয়েছে। ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার চূড়ান্ত দিনও জানিয়ে দিয়েছিল বোর্ড। তবে দলগুলির অনুরোধে সেই সময় কিছুটা বাড়ানো হচ্ছে। বোর্ড জানিয়েছে, ১৫ নভেম্বরের বদলে ১৭ নভেম্বর পর্যন্ত তালিকা জমা দেওয়া হবে। সোমবার সব দলকে ই-মেল করে এই সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে। ‘ক্রিকবাজ়’ ওয়েবসাইট এই খবর জানিয়েছে। তবে আইপিএলের মিনি নিলামের দিন ক্ষণ বদল হচ্ছে না। তা হবে ১৬ ডিসেম্বর গোয়ায়।

১৫ নভেম্বর ভারত বনাম নিউ জ়িল্যান্ডের পঞ্চম এক দিনের ম্যাচ রয়েছে। মাউন্ট মাউনগানুইয়ে রয়েছে খেলা। সেই কারণেই দু’টি দিন অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল দলগুলির তরফে। কারণ পরিষ্কার। যদি শেষ ম্যাচে কোনও ক্রিকেটার ভাল খেলে দেন, তা হলে চূড়ান্ত তালিকায় কিছু অদল-বদল হতে পারে। সেই কারণেই দলগুলির তরফে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে।

ঘটনাচক্রে, মিনি নিলাম যে দিন রয়েছে, সে দিন ভারত বনাম শ্রীলঙ্কার তৃতীয় এক দিনের ম্যাচ রয়েছে বেঙ্গালুরুতে। তবে নিলামের তারিখ তার জন্য বদল করা হচ্ছে না। দলগুলির আশা, নিউ জ়িল্যান্ড সিরিজ় শেষ হলেই চূড়ান্ত তালিকা তৈরি হয়ে যাবে। শ্রীলঙ্কা সিরিজ় পর্যন্ত অপেক্ষা করার কোনও দরকার নেই।

সোমবার থেকে নতুন ক্রিকেটারদের নথিভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ যাঁরা মিনি নিলামে নিজেদের নাম রাখতে চান, তাঁরা আবেদন করতে পারবেন। ১৭ নভেম্বরের মধ্যে সব দল তালিকা জমা দেওয়ার পর, ২৩ নভেম্বর পর্যন্ত ক্রিকেটারদের নথিভুক্তির প্রক্রিয়া জারি থাকবে। ১ ডিসেম্বরের মধ্যে দলগুলিকে আরও একটি তালিকা জমা দিতে হবে। নিলামের তালিকায় থাকা কোন কোন ক্রিকেটারের প্রতি তারা আগ্রহী সেই তালিকা জমা দিতে হবে। ক্রিকেটারদের সেট, নিলামে নথিভুক্তিকরণের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর।

IPL IPL Auction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy