মুম্বই ইন্ডিয়ান্সের কোচের পদ থেকে সরে গিয়েছেন মাহেলা জয়বর্ধনে। মৌখিক চুক্তির ভিত্তিতে তাদের বিচ্ছেদ হয়েছে। এক ওয়েবসাইটের খবর অনুযায়ী, পরবর্তী কোচ হিসাবে বেশ কয়েক জনের তালিকা তৈরি করে ফেলেছে মুম্বই। সেই তালিকায় চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটারেরা রয়েছেন।
শোনা গিয়েছে, চেন্নাইয়ের ক্রিকেটার মাইক হাসিকে কোচ করার চেষ্টা চালাচ্ছে মুম্বই। পাশাপাশি কোচ হওয়ার দৌড়ে রয়েছেন অ্যারন ফিঞ্চ, সাউথ আফ্রিকার আদ্রিয়ান বিরেল এবং মার্ক বাউচার, কেকেআরের প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যানও। আগামী কয়েক দিনে তাঁদের সকলের সাক্ষাৎকার নেওয়া হবে।
এর মধ্যে হাসির নাম সবচেয়ে তাৎপর্যপূর্ণ। গত ন’বছর ধরে তিনি চেন্নাইয়ের ব্যাটিং কোচ হিসাবে কাজ করেছেন। সাজঘরে তাঁর মতামতও যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হয়। জ়াহির খান কোচ হওয়ার পর হাসির সঙ্গে চুক্তি শেষ করে দিয়েছে চেন্নাই। এ বার আইপিএলের পুরনো শত্রুর দলে হাসি যোগ দেন কি না সে দিকে নজর রয়েছে সকলের।
ফিঞ্চ অস্ট্রেলিয়ার অধিনায়ক হিসাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। আইপিএলে ন’টি দলের হয়ে খেলেছেন তিনি। তবে কোচিংয়ের সে ভাবে অভিজ্ঞতা নেই। ঘটনাচক্রে, জ়াহিরেরও সে ভাবে কোচিংয়ের অভিজ্ঞতা নেই। কিন্তু তিনি মুম্বই, লখনউয়ের হয়ে বিভিন্ন পদে কোচিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
মর্গ্যান ইংল্যান্ডের সাদা বলের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক। কেকেআরকে দু’বছর নেতৃত্ব দিয়েছেন। আধুনিক ক্রিকেট তিনি ভালই বোঝেন। তবে কোচিংয়ে আসতে এখনই রাজি কি না তা বোঝা যাচ্ছে না। তাঁরও কোচিংয়ের অতীত অভিজ্ঞতা নেই।
আরও পড়ুন:
-
বুমরাহ নয়, নিউ জ়িল্যান্ড ভয় পাচ্ছে ভারতের অন্য এক জোরে বোলারকে, জানিয়ে দিলেন টিম সাউদি
-
ক্রিকেটে আগ্রহই ছিল না কুশাগ্রের, ইতিহাসবিদ রোমিলা থাপারের কথা শুনে ছেলেকে ক্রিকেটার করেন বাবা, নেপথ্য অবদান ধোনিরও
-
রাচিনের সাফল্যের নেপথ্যে রোহিত, কোহলি, ভারতের দুই ক্রিকেটারকে নিয়ে মুগ্ধ কিউয়ি অলরাউন্ডার, ‘ওরাই আমার আদর্শ’
বিরেল অবশ্য এঁদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ। পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রচুর দলে কোচের দায়িত্ব সামলেছেন। এসএটি২০-তে সানরাইজার্স ইস্টান কেপকে তিন বার ট্রফি জিতিয়েছেন। এখন দেখার, কাকে বেছে নেয় মুম্বই।