প্রতিপক্ষ যারাই হোক, ভারতীয় দলে জসপ্রীত বুমরাহ থাকলে তাদের একটু হলেও চিন্তায় পড়তে হয়। বুমরাহকে কী ভাবে সামলাতে হবে তা নিয়ে মাথা চুলকোতে হয় সব দেশকেই। তবে নিউ জ়িল্যান্ড এ দিক থেকে আলাদা। তারা মনে করছে, বুমরাহ নয়, ভারতের আর এক পেসার মহম্মদ সিরাজকে নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন বেশি। সিরিজ় শুরুর আগে এমনটাই বলেছেন টিম সাউদি।
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টে মাত্র ন’টি উইকেট রয়েছে বুমরাহের। তাঁর ক্রিকেটজীবনে যা সবচেয়ে কম। বুমরাহ নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে যে ক’টি টেস্ট খেলেছেন সব ক’টিতে হেরেছে ভারত।
বৃহস্পতিবার সাউদি বলেছেন, “টেস্টে বুমরাহকে নিউ জ়িল্যান্ডের ব্যাটারেরা খুব ভাল ভাবেই খেলেছে। ভারতের যে দলে বুমরাহ খেলেছে সেই দল কোনও দিন নিউ জ়িল্যান্ডকে হারাতে পারেনি। তাই টেস্টে নিউ জ়িল্যান্ড বুমরাহকে ভালই খেলতে পারে।”
সাউদি মনে করেন, সিরাজ যদি নিউ জ়িল্যান্ডে গিয়ে ঠিকঠাক লেংথে বল করতে পারেন তা হলে তিনিই হয়ে উঠবেন ভারতের সবচেয়ে বড় অস্ত্র। উল্লেখ্য, অভিষেকের পর থেকে ৪৮টি টেস্টে ১৪৪টি উইকেট রয়েছে সিরাজের।
আরও পড়ুন:
-
ক্রিকেটে আগ্রহই ছিল না কুশাগ্রের, ইতিহাসবিদ রোমিলা থাপারের কথা শুনে ছেলেকে ক্রিকেটার করেন বাবা, নেপথ্য অবদান ধোনিরও
-
রাচিনের সাফল্যের নেপথ্যে রোহিত, কোহলি, ভারতের দুই ক্রিকেটারকে নিয়ে মুগ্ধ কিউয়ি অলরাউন্ডার, ‘ওরাই আমার আদর্শ’
-
নির্বাচক হতে চেয়ে আবেদন ওয়াসিম জাফরের, তবে চেয়ারম্যান পদে অন্য একজনকে পছন্দ বোর্ডের
সাউদির কথায়, “আমি সিরাজ এবং ওর বোলিংয়ের বড় সমর্থক। যদি নিউ জ়িল্যান্ডে ঠিক লেংথে বল করতে পারে তা হলে বিপদ তৈরি করবে। যে শক্তি ওর মধ্যে রয়েছে, যে ভাবে সারা দিন দৌড়তে পারে, যে ধরনের বোলার ও, তাতে নিউ জ়িল্যান্ডে সফল না হওয়ার কোনও কারণ নেই। ওর অনেক কিছুই আমার ভাল লাগে।”