Advertisement
E-Paper

পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ঠিক কেমন লাগে? এশিয়া কাপের দ্বৈরথের আগে জানালেন হরমনপ্রীত

পরের মাসের শুরুতে এশিয়া কাপে খেলবে ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ঠিক কেমন লাগে ভারতীয়দের? এশিয়া কাপের দ্বৈরথের আগে জানিয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। কী বলেছেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৭:০৯
cricket

পাকিস্তানের অধিনায়ক ফতিমা সানা এবং ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। — ফাইল চিত্র।

পরের মাসের শুরুতে এশিয়া কাপে খেলবে ভারত এবং পাকিস্তান। তার কিছু দিন পরে এশিয়ান গেমসেও মুখোমুখি হতে পারে দুই দেশ। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে ঠিক কেমন লাগে ভারতীয়দের? এশিয়া কাপের দ্বৈরথের আগে জানিয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর দাবি, এই ম্যাচের সঙ্গে বাকি কোনও ম্যাচের তুলনা করা উচিত নয়।

আগামী ৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। কয়েক মাস আগেই বিশ্বকাপে তারা পাকিস্তানকে হারিয়েছে। এশিয়া কাপের ম্যাচের আগে হরমনপ্রীত বলেন, “নিঃসন্দেহে এই ম্যাচ খুব চাপের। ক্রিকেটার হিসাবে অনেক কিছু মাথায় রাখতে হয়। আমরা আন্তর্জাতিক ক্রিকেট খেলে অভ্যস্ত। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে যে চাপ থাকে তার সঙ্গে বাকি কোনও ম্যাচের তুলনা হয় না।”

হরমনপ্রীতের সংযোজন, “আমরা জানি যে প্রত্যেক ভারতবাসী ম্যাচটা দেখছেন। শুধু ক্রিকেটপ্রেমী নয়, প্রত্যেক ভারতীয়ের চোখ থাকে টিভিতে। তাই এই ম্যাচটা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেটার এবং অধিনায়ক হিসাবে আমি চেষ্টা করি সব সহজ, সাধারণ রাখতে।”

এশিয়ান গেমসে সোনা জেতাই যে লক্ষ্য, তা স্পষ্ট করে দিয়েছেন হরমনপ্রীত। কেন এশিয়ান গেমস আইসিসি-র প্রতিযোগিতার থেকে আলাদা, তা-ও ব্যাখ্যা করেছেন তিনি। বলেছেন, “আমাদের সবার আগে এটা দারুণ সুযোগ। আইসিসি প্রতিযোগিতায় আমরা কখনও পদক জেতার জন্য লড়ি না। প্রত্যেকে মিলে একটা নির্দিষ্ট ট্রফি জেতার জন্য ঝাঁপাই।”

হরমনপ্রীত আরও বলেন, “এশিয়ান গেমস এমন একটা প্রতিযোগিতা যেখানে নিজস্ব পদক জেতার একটা সুযোগ থাকে। পদক জেতার সুযোগ থাকে বলে বাড়তি অনুপ্রেরণা পাওয়া যায়। পদক জিতলে কী করব সেটা নিয়ে দিন-রাত ভাবি সকলে।”

India vs Pakistan Harmanpreet Kaur BCCI Women Asia Cup

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy