Advertisement
E-Paper

শেষ দিনে ৩৯ বলেই শেষ পশ্চিমাঞ্চলের ইনিংস, দলীপ ট্রফির সেমিফাইনালে উত্তরের মুখোমুখি দক্ষিণ

৩৯ বলেই কাজ করে শেষ করে দিলেন বাঁহাতি স্পিনার আবিদ মুস্তাক এবং নিশান্ত সিন্ধু। দলীপ ট্রফির সেমিফাইনালে তুললেন উত্তরাঞ্চলকে। সামনে এ বার দক্ষিণাঞ্চল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৬ ১৪:২৪
cricket

দলীপ ট্রফি। — ফাইল চিত্র।

পশ্চিমাঞ্চলের ইনিংস শেষ করতে লাগল ঠিক ৩৯ বল। তার মধ্যেই কাজ করে শেষ করে দিলেন বাঁহাতি স্পিনার আবিদ মুস্তাক এবং নিশান্ত সিন্ধু। দলীপ ট্রফির সেমিফাইনালে তুললেন উত্তরাঞ্চলকে। সামনে এ বার দক্ষিণাঞ্চল। বুধবার ম্যাচের শেষ দিন আধ ঘণ্টাতেই খেলা শেষ।

ঘূর্ণি রয়েছে এমন পিচে জয়ের জন্য ২৮৭ রান তাড়া করছিল পশ্চিমাঞ্চল। এ দিন ২২০/৭ স্কোর নিয়ে খেলা শুরু করে তারা। উর্বিল পটেল (২৫) এবং তনুশ কোটিয়ান (৩) ক্রিজ়ে ছিলেন। তারা ৫৭.৩ ওভারে ২৩৪-এই শেষ হয়ে যান।

দিনের শুরুতেই মুস্তাক (৪/৬০) ফিরিয়ে দেন কোটিয়ানকে। তার পর তিনি তুলে নেন তুষার দেশপান্ডেকে (৫)। ১৮ বল ক্রিজ়‌ কামড়ে পড়ে থাকলেও দলকে সাহায্য করতে পারেননি দেশপান্ডে।

মুস্তাক আবারও ইনিংসে পাঁচ উইকেট পেতে পারতেন। তা হয়নি। নিশান্তের বলে উর্বিল এলবিডব্লিউ হতেই ম্যাচ শেষ হয়ে যায়। ৯৯ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা মুস্তাকই।

পশ্চিমাঞ্চলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের (৬৬) রান আউটই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত হয়ে থাকল। তিনি মুশির খানের (৯৬) সঙ্গে জুটি বেঁধে ১১১ রান তুলেছিলেন। তখন পশ্চিমাঞ্চলের স্কোর ছিল ১৯৫/৩ এবং তারা সহজেই জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল।

কিন্তু সাত ওভারের মধ্যে চারটি উইকেট হারায় পশ্চিমাঞ্চল। ফেরেন রুতুরাজ এবং মুশিরও। ওখানেই পশ্চিমাঞ্চলের সম্ভাবনা কার্যত শেষ হয়ে যায়।

৩০ অগস্ট থেকে শুরু সেমিফাইনাল। শেষ চারের অপর দ্বৈরথে পূর্বাঞ্চলের সামনে মধ্যাঞ্চল।

Duleep Trophy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy