নিউ জ়িল্যান্ড সিরিজ়ে ভাল খেলতে মরিয়া তিনি। সেই প্রস্তুতির লক্ষ্যেই রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছিলেন। কিন্তু প্রত্যাবর্তন দুঃস্বপ্নের হয়ে থাকল শুভমন গিলের কাছে। ছত্তিশগড়ের বিরুদ্ধে এক রান করেই বোল্ড হয়েছেন তিনি। শুধু তাই নয়, যে ভঙ্গিতে তিনি ফিরে গিয়েছেন তাতে সমালোচনা শুরু হয়েছে।
২৬তম ওভারের প্রথম বলে বিহান মলহোত্র আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন শুভমন। দ্বিতীয় বলে খুচরো রান নিয়ে খাতা খুলেছিলেন। কিন্তু ইনিংস টিকিয়ে রাখতে পারেননি। ২৭তম ওভারে বল করতে আসেন অজয় মণ্ডল। তাঁর একটি বল সামনে এগিয়ে এসে খেলতে গিয়েছিলেন শুভমন। কিন্তু বলের লাইনের কাছেই যেতে পারেননি। ব্যাট এবং প্যাডের মাঝের ফাঁক দিয়ে বল ঢুকে স্টাম্প ভেঙে দেয়। শুভমন বিশ্বাসই করতে পারেননি এ ভাবে আউট হতে পারেন। হতাশায় মাথা নাড়তে নাড়তে ফিরে যান তিনি।
আরও পড়ুন:
-
ঈশানের উত্থানে বদলেছে ব্যাটিং পজিশন, পছন্দ না হলেও অভিযোগ করছেন না তিলক, এখন নিজেকে ফিনিশার হিসাবে গড়তে চান
-
চার মিনিটে জোড়া গোল মেসির, পায়ের জাদুতে বোকা বানালেন বিপক্ষকে, আমেরিকার লিগে আটলান্টাকে হারাল মায়ামি
-
নিউ জ়িল্যান্ড সিরিজ়েও খেলা হবে না বৈভবের, গম্ভীরের সুরে সুর মিলিয়ে আবার ‘অপেক্ষা’র বার্তা অধিনায়ক শ্রেয়সের
-
নিউ জ়িল্যান্ড সফর থেকে বাদ পড়ে হতাশ শামি, বাংলার হয়ে দ্বিতীয় রঞ্জি ম্যাচে খেললেন না, দলে তাঁর ভাই কাইফ
রঞ্জিতে প্রথম ম্যাচ খেলতে পারেননি শুভমন। নিউ জ়িল্যান্ড সিরিজ়ের আগে একটু ম্যাচ প্রস্তুতি চেয়েছিলেন তিনি। সেখানেও রান পেলেন না। শুভমনের এই আউটের পর সমর্থকেরা প্রশ্ন তুলছেন, দেশের মাটিতে অখ্যাত স্পিনারের বলই খেলতে না পারলে, নিউ জ়িল্যান্ডে গিয়ে কী ভাবে পেসারদের সামলাবেন! অনেকে আবার বলছেন, শুভমন পাটা পিচেই রান পান। ঘূর্ণি পিচে তাঁর দুর্বলতা আবার প্রকট হয়ে গিয়েছে।