Advertisement
E-Paper

নিউ জ়িল্যান্ড সফর থেকে বাদ পড়ে হতাশ শামি, বাংলার হয়ে দ্বিতীয় রঞ্জি ম্যাচে খেললেন না, দলে তাঁর ভাই কাইফ

নিউ জ়িল্যান্ড সফরের দলে তাঁকে নেননি নির্বাচকেরা। হতাশ হয়ে সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার দ্বিতীয় রঞ্জি ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন মহম্মদ শামি। কী কারণে খেললেন না তা এখনও অজানা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ ১৩:১৮
cricket

মহম্মদ শামি। ছবি: পিটিআই।

অনেক আশা করে থাকলেও নিউ জ়িল্যান্ড সফরের দলে তাঁকে নেননি নির্বাচকেরা। কোনও দলেই ঠাঁই হয়নি। হতাশ হয়ে সার্ভিসেসের বিরুদ্ধে বাংলার দ্বিতীয় রঞ্জি ম্যাচ থেকে নাম তুলে নিয়েছেন মহম্মদ শামি। কী কারণে খেলবেন না তা এখনও অজানা। শামির জায়গায় তাঁর ভাই মহম্মদ কাইফকে নেওয়া হয়েছে। রবিবার থেকে পালামের এ স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে।

শনিবার দলের সঙ্গে অনুশীলন করেছিলেন শামি। তিনি যে রবিবার খেলবেন না তা ঘুণাক্ষরেও জানা যায়নি। দলের এক সূত্র জানিয়েছেন, এই সিদ্ধান্ত শামি নিজেই নিয়েছেন। তাঁর ভাই কাইফ দলে এসেছেন। পাশাপাশি রয়েছেন সূরজ সিন্ধু জয়সবাল। দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে না খেলার পর দলে ফিরেছেন শাহবাজ় আহমেদও।

ভারত এ দলের হয়ে খেলার কারণে আকাশ দীপ এবং মুকেশ কুমারও এই ম্যাচে নেই। শামি না থাকায় দলের সেরা তিন পেসারকেই পাচ্ছে না বাংলা। তবে শাহবাজ় ফেরায় দল উদ্বুদ্ধ। গত মরসুমে ৩৫টি উইকেট নিয়েছিলেন শাহবাজ়। তিনি স্পিন বিভাগের নেতৃত্বে। রয়েছেন প্রদীপ্ত প্রামাণিক এবং আমির গনিও।

মরসুমের প্রথম ম্যাচে ঘরের মাঠে দিল্লিকে হারিয়েছে বাংলা। অভিষেক পোড়েল এবং সুদীপ ঘরামির শতরানের সৌজন্যে তারা জিতেছে ৯ উইকেটে। তবে দিল্লির মাঠে সার্ভিসেস কঠিন প্রতিপক্ষ। তিন পেসারকে ছাড়া বাংলা কী করে সেটাই দেখার।

Mohammed Shami Ranji Trophy 2026-27 bengal cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy