Advertisement
E-Paper

তিন দিন খেলা পিচে স্পিনারদের বিরুদ্ধে টানা ব্যাটিং শুভমনদের, কড়া নজরদারি গম্ভীরের, মাঠেই নামলেন না সিরাজ, প্রসিদ্ধেরা

স্পিনারদের বিরুদ্ধে কখনও একেবারে নতুন বল, কখনও পুরনো বল আবার কখনও সামান্য পুরনো বলে অনুশীলন হয়েছে। দলের থ্রো ডাউন বিশেষজ্ঞেরাও আলাদা করে অনুশীলন করিয়েছেন ভারতীয় ব্যাটারদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৬ ২২:২৬
Picture of Cricket

শুভমন গিল। — ফাইল চিত্র।

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে মঙ্গলবার গলে চলে যাবে ভারতীয় দল। তার আগে সোমবার কলম্বোয় শেষ অনুশীলন করলেন শুভমন গিলেরা। কলম্বোতেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন সরফরাজ় খান।

কলম্বো ছাড়ার আগে ব্যাটারদের দীর্ঘক্ষণ অনুশীলন করিয়েছেন গৌতম গম্ভীর। প্রত্যেকের দিকেই কড়া নজর ছিল কোচের। মূলত স্পিন বোলারদের বিরুদ্ধেই ব্যাটারেরা অনুশীলন করেছেন। নেটে টানা বল করে গিয়েছেন কুলদীপ যাদব, মানব সুতার, সারাংশ জৈনেরা। বল করেছেন রবীন্দ্র জাডেজা। জোরে বোলারদের মধ্যে শুধু আকিব নবিকে দিয়ে বল করিয়েছেন গম্ভীর। জম্মু-কাশ্মীরের জোরে বোলারকে খাটো লেংথে বল করার নির্দেশ দেওয়া হয়েছিল।

শ্রীলঙ্কা ক্রিকেট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলা পিচেই অনুশীলন করেছেন ভারতীয় ব্যাটারেরা। সেই হিসাবে চতুর্থ দিনের পিচে অনুশীলন করেছেন শুভমনেরা। শুকনো, ফাটল ধরা পিচে স্পিনারদের সামলাতে হয়েছে। গলের পিচ এবং শ্রীলঙ্কার স্পিনারদের কথা মাথায় রেখে অনুশীলন করিয়েছেন গম্ভীর।

বল ব্যবহারের ক্ষেত্রেও বৈচিত্র দেখা গিয়েছে। কখনও একদম নতুন বল, কখনও পুরনো বল আবার কখনও সামান্য পুরনো বলে অনুশীলন হয়েছে। দলের থ্রো ডাউন বিশেষজ্ঞেরাও আলাদা করে অনুশীলন করিয়েছেন। দায়িত্বে ছিলেন ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। গুরুত্ব দেওয়া হয়েছে অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার ক্ষেত্রেও। তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয় দেবদত্ত পডিক্কলকে। মনে করা হচ্ছে, সাই সুদর্শনের পরিবর্তে তাঁকেই খেলানো হবে গলে। দলে ফিরলেও সরফরাজ়ের খেলার সম্ভাবনা কম।

তিনে জোরে বোলার মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং গুরনুর ব্রার সোমবার অনুশীলন করেননি। তাঁদের বিশ্রাম দেওয়া হয়েছিল। ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু হবে ১৫ অগস্ট।

India vs Sri Lanka Test Series Practice Shubman Gill Gautam Gambhir Spinner

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy