Advertisement
E-Paper

ইউএস ওপেনেও অনিশ্চিত সিনার, চোটের জন্য নাম তুলে নিলেন সিনসিনাটি ওপেন থেকে

ইয়ানিক সিনার নাম তুলে নেওয়ায় এ বারের সিনসিনাটি ওপেনের আকর্ষণ অনেকটা কমে গেল। কব্জির চোট ঠিক না হওয়ায় খেলছেন না কার্লোস আলকারাজ়ও। উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোর্টে নামেননি সিনার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৬ ২১:৪৮
Picture of Tennis

ইয়ানিক সিনার। — ফাইল চিত্র।

সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নিলেন ইয়ানিক সিনার। হাঁটুর চোটে ভুগছেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়। সিনারের লক্ষ্য সম্পূর্ণ ফিট হয়ে ইউএস ওপেন খেলা।

উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার পর আর কোর্টে নামেননি সিনার। ডান হাঁটুর চোট নিয়ে ভুগছেন। টরেন্টো ওপেনের পর সিনসিনাটি ওপেন থেকেও সরে দাঁড়ালেন ইটালির টেনিস তারকা। আগামী ৩০ অগস্ট থেকে শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম। ইউএস ওপেনেও সিনারের খেলা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে।

সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নেওয়ার পর সিনার বলেছেন, ‘‘আমার চিকিৎসক এবং দলের সঙ্গে আলোচনা করে সিনসিনাটি ওপেন থেকে সরে দাঁড়িয়েছি। ডান পায়ের হাঁটুটা ভোগাচ্ছে। আমার মেডিক্যাল টিম কঠোর পরিশ্রম করছে। এই মুহূর্তে খেলার মতো পরিস্থিতি নেই, এটা আমাকে মেনে নিতেই হবে। সিনসিনাটি ওপেন থেকে নাম তুলে নিতে হওয়ায় খুবই হতাশ লাগছে। পরের বছর অবশ্যই খেলব। আপাতত ইউএস ওপেনের জন্য তৈরি হওয়াই আমার একমাত্র লক্ষ্য।’’

সিনার নাম তুলে নেওয়ায় এ বারের সিনসিনাটি ওপেনের আকর্ষণ অনেকটাই কমে গেল। কব্জির চোট ঠিক না হওয়ায় খেলছেন না কার্লোস আলকারাজ়ও। অর্থাৎ বিশ্বের সেরা দুই তরুণ খেলোয়াড়কে ছাড়াই হবে প্রতিযোগিতা।

Cincinnati Open Jannik Sinner Injury Tennis

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy