Advertisement
E-Paper

এখনও শুনছি আমি খেলা ছেড়ে দেব! ভারতীয় দল থেকে অবসরের জল্পনা নিয়ে মুখ খুললেন রোহিত, দিলেন স্পষ্ট জবাব

রোহিত শর্মার অবসরের জল্পনা দীর্ঘদিন ধরে চলছে। এত দিন এই বিষয়ে রোহিতকে বিশেষ কিছু বলতে শোনা যায়নি। কিন্তু এ বার মুখ খুলেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৬ ১৮:৩৬
cricket

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

এখনও তাঁর অবসর নিয়ে আলোচনা চলছে। এক দল বলছেন, ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলে তার পর অবসর নেবেন রোহিত শর্মা। আর এক দলের মতে, তত দিন রোহিতের খেলা চাপ। তিনি নিজেও এই জল্পনা শুনেছেন। অবশেষে মুখ খুললেন রোহিত।

নিজের টেলিভিশন শো ‘ফ্যামিলি ফুল হাউস উইথ রোহিত শর্মা’-র একটি এপিসোডে আলোচনা শুরু হয় নিজের সম্পর্কে শোনা সবচেয়ে বড় জল্পনা কী? তাতে রোহিত বলেন, “আমি যে জল্পনা আমার সম্পর্কে শুনেছিলাম, এখনও শুনছি, তা হল আমি অবসর নেব। আমি নাকি খেলা ছেড়ে দেব। আশা করছি এই জল্পনা মিথ্যে প্রমাণিত হয়ে আসল সত্যিটা সকলের সামনে উঠে আসবে।”

এই জল্পনা শুরু হয় চলতি বছর ইংল্যান্ড সফর থেকে। এক দিনের সিরিজ় চলাকালীন তৎকালীন নির্বাচক প্রধান অজিক আগরকর নাকি রোহিতকে জানিয়ে দিয়েছিলেন, ২০২৭ এক দিনের বিশ্বকাপের জন্য তাঁকে ভাবা হচ্ছে না। রোহিত এই ঘটনার পর বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। তার পরেই বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া জানিয়ে দেন, রোহিতের অবসরের এখনই কোনও সম্ভাবনা নেই।

এই ঘটনার পর বোর্ডের সঙ্গে দূরত্ব হয় আগরকরের। তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর কথা থাকলেও তিনি তা করেননি। বোর্ডও তাঁকে আটকায়নি। আগরকরের পর রমেশ পওয়ারকে পশ্চিমাঞ্চলের নির্বাচক করা হয়। প্রধান নির্বাচক হন প্রজ্ঞান ওঝা।

রোহিত ও ওঝা দীর্ঘ দিন একসঙ্গে খেলেছেন। ফলে রোহিতের উপর প্রধান নির্বাচকের চাপ আর থাকবে না। বরং প্রধান নির্বাচককে তিনি পাশে পাবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এই পরিস্থিতিতে ফর্ম খারাপ না হলে তাঁর ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ খেলার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলেই মত তাঁদের। সেই কারণেই হয়তো অবসরের জল্পনা নিয়ে মুখ খুললেন রোহিত।

Rohit Sharma India Cricket

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy