Advertisement
E-Paper

নিউ জ়িল্যান্ডে নজির অর্শদীপের! ৪ উইকেট নিয়ে অভিনব উল্লাস কার জন্য? খেলা শেষে জানিয়ে দিলেন ভারতীয় পেসার

অকল্যান্ডে উইল ইয়ং, হেনরি নিকোলস, কাইল জেমিসন ও গ্লেন ফিলিপ্সের উইকেট নিয়েছেন অর্শদীপ। প্রতিটি উইকেটের পরে অভিনব উল্লাস করতে দেখা গিয়েছে ভারতীয় পেসারকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৮:৩১
cricket

উইকেট নিয়ে অর্শদীপ সিংহের উল্লাস। ছবি: পিটিআই।

নিউ জ়িল্যান্ডে নজির গড়েছেন অর্শদীপ সিংহ। অকল্যান্ডে প্রথম এক দিনের ম্যাচে ৪ উইকেট নিয়েছেন তিনি। তৃতীয় ভারতীয় বোলার হিসেবে নিউ জ়িল্যান্ডের মাটিতে এক দিনের ম্যাচে ৪ উইকেট নেওয়ার নজির গড়েছেন অর্শদীপ। বাকি দু’জন হলেন জভগল শ্রীনাথ ও মহম্মদ শামি।

নিউ জ়িল্যান্ডের মাটিতে এক দিনের ম্যাচে ৫ উইকেট নেওয়া একমাত্র ভারতীয় বোলার অনিল কুম্বলে। ১৯৯৪ সালে ওয়েলিংটনে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। সেই নজির ছুঁতে পারেননি অর্শদীপ।

অকল্যান্ডে ৭০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন অর্শদীপ। সে দেশে ভারতীয় পেসারদের মধ্যে এটি চতুর্থ সবচেয়ে ভাল পরিসংখ্যান। প্রথম দু’টি শ্রীনাথের। ২০০৩ সালে অকল্যান্ডে ২৩ রান দিয়ে ৪ ও ১৯৯৫ সালে নেপিয়ারে ৫২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১৪ সালে নেপিয়ারে ৫৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন শামি। তার পরেই অর্শদীপ।

অকল্যান্ডে উইল ইয়ং, হেনরি নিকোলস, কাইল জেমিসন ও গ্লেন ফিলিপ্সের উইকেট নিয়েছেন অর্শদীপ। প্রতিটি উইকেটের পরে অভিনব উল্লাস করতে দেখা গিয়েছে ভারতীয় পেসারকে। দু’হাতের কায়দায় অনেকটা নাচের ভঙ্গিতে এই উল্লাস করেছেন তিনি।

কার জন্য এমন উল্লাস করেছেন অর্শদীপ? খেলা শেষে তিনি জানিয়েছেন, প্রেমিকা সামরিন কৌরের জন্য ওই কায়দায় উল্লাস করেছেন তিনি। অর্শদীপ বলেন, “ওটা আমার প্রেমিকার জন্য করা। যখনই আমাদের মধ্যে কারও মন খারাপ থাকে, অপর জন ওই কায়দায় নেচে মন ভাল করে। তাই ওটা ওর জন্য করেছি।”

তবে ৪ উইকেট নিয়েও সন্তুষ্ট হতে পারছেন না অর্শদীপ। ৫ উইকেট পেলে ভাল লাগত তাঁর। ভারতীয় পেসার বলেন, “৫ নম্বর উইকেটটা পাওয়ার চেষ্টা করেছিলাম। পারলাম না। পরের চারটে ম্যাচে আবার সেই চেষ্টাই করব।”

India Vs New Zealand Arshdeep Singh Team India

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy