পরের মাসে নিউ জ়িল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। তিন ফরম্যাটেই সিরিজ় খেলবে সে দেশে। তবে এক দিনের সিরিজ় নিয়ে বেশি চিন্তায় নিউ জ়িল্যান্ড। কারণ সেই ফরম্যাটে খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। নিউ জ়িল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার চাইছেন যাতে দুই ক্রিকেটার ভাল খেলতে না পারেন।
৪ নভেম্বর প্রথম এক দিনের ম্যাচ রয়েছে। তার দু’মাস আগে স্যান্টনার বলেছেন, “কঠিন সিরিজ় হতে চলেছে। দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি ওরা দু’জনে কত ভাল ক্রিকেটার। এক দিনের ক্রিকেটে দাপট দেখিয়েছে। অতীতে দেখেছি নিউ জ়িল্যান্ডের পিচ ওদের কাছে বিশেষ পছন্দের। আশা করি এ বার যেন তা না হয়।”
২০২৭ বিশ্বকাপের জন্য নিউ জ়িল্যান্ড সিরিজ় ভারতের কাছে গুরুত্বপূর্ণ। এর পর কিউয়িরা ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। স্যান্টনারের স্পষ্ট কথা, দেশের মাটিতে ভারতকে হারাতেই হবে। কিউয়ি অধিনায়ক বলেছেন, “ভারতের বিরুদ্ধে পাঁচটা ম্যাচের পর শ্রীলঙ্কা আসবে। তার পরে সেপ্টেম্বর ইংল্যান্ডে প্রস্তুতির লক্ষ্যে যাব। কিন্তু সবার আগে ভারতকে হারাতেই হবে। কাজটা করতে পারলে দারুণ হবে। পরের বছর অক্টোবরের দলটা কেমন হবে সেটা দ্রুত বুঝে নিতে হবে।”
শেষ বার দু’দলের টেস্ট সিরিজ়ে এ দেশে এসে ভারতকে চুনকাম করেছিল নিউ জ়িল্যান্ড। দেশের মাটিতেও কি তারা পারবে? স্যান্টনার বলেছেন, “দ্রুত মানিয়ে নেওয়াই আমাদের আসল কাজ। ভারতের দলটা নতুন। অনেকেই প্রথম বার নিউ জ়িল্যান্ডে খেলবে আসবে। এখানকার বিদেশি পিচে খেলার অভিজ্ঞতা প্রথম হবে। তাই এখানে এসে নিজেদের প্রমাণ করার তাগিদ ওদের মধ্যে বেশি থাকবে।”
তিনি আরও বলেছেন, “ওদের দলটা দেখুন। অনেক ভারসাম্য রয়েছে। জসপ্রীত বুমরাহের মতো ক্রিকেটার বোলিং বিভাগের নেতৃত্ব দেবে। মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ রয়েছে। রবীন্দ্র জাডেজা, মানব সুতারের মতো স্পিনার রয়েছে। চতুর্থ পেসারও থাকতে পারে। আশা করি দুর্দান্ত একটা সিরিজ় হতে চলেছে।”
আরও পড়ুন:
-
অধিনায়ক হিসাবে শুভমন আরও উন্নতি করবেন, মনে করেন নেহরা, ভারতের কোচ হতে আগ্রহী, বিশ্বকাপে চান রোহিত-কোহলিকেও
-
দলীপ ফাইনালে ২৭০! নেতৃত্বই বদলে দিয়েছে ঈশানকে, ‘অবাধ্য’ থেকে ‘বাধ্য’ হওয়ার যাত্রা বর্ণনা করলেন পূর্বাঞ্চলের অধিনায়ক
-
ট্রায়ালে হাজির সাড়ে ৭ হাজার! বেছে নেওয়া হল মাত্র চার জনকে, মহিলা দলের জোরে বোলিংয়ের প্রতিভা খুঁজছে বোর্ড