Advertisement
E-Paper

শামি, শাহবাজ়দের লড়াইয়েও বাংলার রান টপকে গেলেন পৃথ্বীরা, ইডেনের ২২ গজে মহারাষ্ট্রের ঢাল হয়ে দাঁড়ালেন তনয়

মহম্মদ শামি, শাহবাজ় আহমেদেরা চেষ্টা করছেন ইডেন গার্ডেন্সের ২২ গজে বাংলাকে লড়াইয়ে রাখতে। কিন্তু পুঁজি এতটাই কম যে, প্রথম ইনিংসে দলকে এগিয়ে রাখতে পারলেন না তাঁরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১৯:২৬
Picture of Cricket

লড়ছেন বাংলার ক্রিকেটারেরা। ছবি: সিএবি।

ঘরের মাঠে রঞ্জি ট্রফির ম্যাচে ব্যাক ফুটে বাংলা। দ্বিতীয় দিনের খেলার শেষে অভিমন্যু ঈশ্বরণদের থেকে ৬৪ রানে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। প্রথম ইনিংসে বাংলার ১৪৩ রানের জবাবে পৃথ্বী শদের রান ৯ উইকেটে ২০৭। প্রতিপক্ষকে চাপে ফেলেও সুবিধা নিতে ব্যর্থ বাংলা। খারাপ আলোর জন্য মঙ্গলবারও পুরো ৯০ ওভার খেলা সম্ভব হয়নি। খেলা হয়েছে ৭১ ওভার।

মহম্মদ শামি, শাহবাজ় আহমেদেরা চেষ্টা করছেন ইডেন গার্ডেন্সের ২২ গজে লক্ষ্মীরতন শুক্লর দলকে লড়াইয়ে রাখতে। কিন্তু পুঁজি এতটাই কম যে, প্রথম ইনিংসে দলকে এগিয়ে রাখতে পারলেন না তাঁরা। ২১ রানে ২ উইকেট নিয়ে দিনের খেলা শুরু করে মহারাষ্ট্র। এক সময় ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। তবে চাপের মুখে তনয় সাঙ্ঘভির অপরাজিত ৫৭ রানের ইনিংস সুবিধাজনক জায়গায় পৌঁছে দিয়েছে পৃথ্বীদের। তনয়ের সঙ্গে পরিস্থিতি সামাল দেন সৌরভ নাওয়ালে (২৮) এবং রাজবর্ধন হাঙ্গারগেকর (২৪)। ভাল ব্যাট করছেন ১১ নম্বরে নামা প্রদীপ দাধেও। তিনি দিনের শেষে ২২ রানে অপরাজিত রয়েছেন তনয়ের সঙ্গে। চাপের মুখে চার জনের সম্মিলিত লড়াই ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাকে।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সিদ্ধেশ ভীর এবং অঙ্কিত বাওনে তেমন কিছু করতে পারেননি। ওপেনার সিদ্ধেশ ২৮ রান করলেও অঙ্কিত ৭ রান করে আউট হয়ে যান। রান পাননি সচিন ধাস (৭), হর্ষল কাটে (১)। ব্যর্থ হিতেশ ওয়ালুঞ্জও (১)।

বাংলার বোলারদের মধ্যে ৩৪ রানে ৩ উইকেট শাহবাজ়ের। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন শামি। ৩৩ রানে ২ উইকেট মহম্মদ কাইফের। এ ছাড়া ৩৮ রানে ১ উইকেট সুরজ জয়সবালের। এই ম্যাচ জিততে হলে শেষ দু’দিন দারুণ কিছু করে দেখাতে হবে বাংলার ক্রিকেটারদের।

bengal Maharashtra Mohammed Shami

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy