Advertisement
E-Paper

বৈভবকে এখনই নেতৃত্বের দায়িত্ব দেওয়া উচিত নয়, ভারতীয় বোর্ডকে পরামর্শ সচিনের

সম্প্রতি দলীপ ট্রফিতে বৈভব সূর্যবংশীকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে সচিন তেন্ডুলকর মনে করেন, এত কম বয়সে বৈভবের কাঁধে এমন দায়িত্ব দেওয়া উচিত নয়। কেন?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১২:০১
cricket

বৈভব সূর্যবংশী। — ফাইল চিত্র।

ভারতের জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মাস ধরেই খেলেছে সে। সম্প্রতি দলীপ ট্রফিতে তাঁকে সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছিল। তবে সচিন তেন্ডুলকর মনে করেন, এত কম বয়সে বৈভব সূর্যবংশীর কাঁধে এমন দায়িত্ব দেওয়া উচিত নয়। আরও কিছুটা পরিণত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

ভক্তদের জন্য ‘আস্ক মি এনিথিং’ বা ‘যা খুশি জিজ্ঞাসা করো’ অনুষ্ঠান আয়োজন করেছিলেন সচিন। সেখানেই এক ভক্ত তাঁকে জিজ্ঞাসা করেন, “মাত্র ১৫ বছর বয়সে বৈভব সূর্যবংশীকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া নিয়ে আপনি কী বলবেন?” সচিন লেখেন, “আমার মনে হয়, বড্ড আগে ওকে দলীপ ট্রফিতে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আগে ওকে লাল বলে আরও বেশি ম্যাচ খেলতে দেওয়া দরকার। তার পর এক পা করে এগোতে হবে!”

উল্লেখ্য, দলীপে পূর্বাঞ্চলের অধিনায়ক ছিলেন ঈশান কিশন। সহ-অধিনায়ক ছিল বৈভব। ম্যাচে বেশ কয়েক বার ঈশান মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। তখন নেতৃত্ব দিয়েছে বৈভব। তার নেতৃত্ব নিয়ে যে প্রচুর প্রশ্ন উঠেছে তা নয়। তবে সচিনের ধারণা, সময় দিলে আরও পরিণত সিদ্ধান্ত নিতে শিখবে বৈভব।

ভারতের টি-টোয়েন্টি দলেও এখনও নিজের জায়গা পাকা করতে পারেনি সে। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের পর কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, ‘‘প্রথমত, সকলকে খুশি করা আমার কাজ নয়। আমার কাজ হল সঠিক সিদ্ধান্ত নেওয়া। সেটা জনপ্রিয় সিদ্ধান্ত না-ও হতে পারে। সেই জন্যই আমি এখানে রয়েছি। জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া খুব সহজ। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সাজঘরের ভিতরের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ, আপনার কথা ঠিক। আমাদের সাজঘরে প্রচুর প্রতিভা রয়েছে। আবারও বলছি, আমাদের কয়েক জন ক্রিকেটার দীর্ঘ সময় ধরে দুর্দান্ত পারফরম্যান্স করে আসছে। স্বাভাবিক ভাবেই তাদের আরও বেশি সুযোগ পাওয়া উচিত। আমরা ঠিক এ ভাবেই দেখছি বিষয়টাকে।’’

Vaibhav Sooryavanshi Sachin Tendulkar

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy