Advertisement
E-Paper

ভারতের বিরুদ্ধে অভিষেক! ১১ বছর পর টেস্টে বিশ্বরেকর্ড রাবাডার, সতীর্থকেই ছাপিয়ে গেলেন সাউথ আফ্রিকার পেসার

২০১৫ সালে ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল রাবাডার। তার পর থেকে সাউথ আফ্রিকার সেরা পেসার হয়ে উঠেছেন তিনি। অভিষেকের ১১ বছর পর টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন রাবাডা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ২২:২১
cricket

কাগিসো রাবাডা। —ফাইল চিত্র।

দেশের নজিরের দিনে বিশ্বরেকর্ড গড়েছেন সেই দেশেরই ক্রিকেটার। অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট সিরিজ় জিতে ১০ বছর পর আইসিসি ক্রমতালিকায় শীর্ষে উঠছে সাউথ আফ্রিকা। সেই দিনই বিশ্বরেকর্ড গড়েছেন কাগিসো রাবাডা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কেপ টাউনে দু’ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছেন রাবাডা। প্রথম ইনিসে ১ ও দ্বিতীয় ইনিংসে ৩। এই ৪ উইকেট নেওয়ায় টেস্টে রাবাডার উইকেটের সংখ্যা হয়েছে ৩৫০।

বিশ্বে দ্রুততম ৩৫০ উইকেটের মালিক হয়েছেন রাবাডা। অর্থাৎ, সবচেয়ে কম বল করে ৩৫০ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে ৩৫০ উইকেট নিতে ১৩,৮০৮ বল করতে হয়েছে তাঁকে।

নিজের প্রাক্তন সতীর্থ ডেল স্টেনের রেকর্ড ভেঙেছেন রাবাডা। টেস্টে ৩৫০ উইকেট নিতে ১৪,৭১৯ বল করতে হয়েছিল তাঁকে। তৃতীয় স্থানে পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াকার ইউনিস। তাঁর লেগেছিল ১৪,৯০৫ বল। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন যথাক্রমে ম্যালকম মার্শাল (১৬,২৮৫ বল) ও মিচেল স্টার্ক (১৬,৯০৮)।

২০১৫ সালে ভারতের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল রাবাডার। তার পর থেকে সাউথ আফ্রিকার সেরা পেসার হয়ে উঠেছেন তিনি। অভিষেকের ১১ বছর পর টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন রাবাডা।

South Africa Cricket Team Kagiso Rabada

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy