Advertisement
E-Paper

২০০০০ কোটি টাকা! আইপিএলের সবচেয়ে দামি দল পাঁচ বারের ট্রফিজয়ীরা, কোথায় কেকেআর?

আইপিএলের শুরু থেকেই প্রতিটি দলের বাজারদর বেড়ে চলেছে। সম্প্রতি আইপিএলের সবচেয়ে দামি দলগুলির তালিকা তৈরি করা হয়েছে। দেখা গিয়েছে, সবার উপরে রয়েছে পাঁচ বারের ট্রফি জয়ী দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ২১:৪০
cricket

আইপিএলের ট্রফি। — ফাইল চিত্র।

আইপিএলের শুরু থেকেই প্রতিটি দলের বাজারদর বেড়ে চলেছে। এখন গোটা বিশ্বে যে ভাবে টি-টোয়েন্টি লিগের বাড়বাড়ন্ত হয়েছে তাতে বাজারদর আকাশ ছুঁয়েছে। সম্প্রতি একটি সংস্থার তরফে আইপিএলের সবচেয়ে দামি দলগুলির তালিকা তৈরি করা হয়েছে। দেখা গিয়েছে, সবার উপরে রয়েছে পাঁচ বারের ট্রফি জয়ী দল মুম্বই ইন্ডিয়ান্স।

জানা গিয়েছে, এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে দামি দল মুম্বইয়ের বাজারদর ২০ হাজার আট কোটি টাকা। তাদের পিছনেই রয়েছে টানা দু’বার ট্রফি জেতা বেঙ্গালুরু। তাদের বাজারদর ১৭,৬২৬.৮ কোটি টাকা। পাঁচ বার ট্রফি জেতা আর এক দল চেন্নাই রয়েছে তৃতীয় স্থানে। তাদের বাজারদর ১৬,৬৭৪ কোটি টাকা।

তিন বার ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। তারা এই তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। তাদের বাজারদর ১৬,৪৮৩.৪৪ কোটি টাকা। পাঁচে থাকা দিল্লি ক্যাপিটালসের বাজারদর ১৬,১৯৭.৬ কোটি টাকা। ঘটনাচক্রে, আইপিএলের সব দলের গড় মূল্যও এটাই।

তালিকায় ছয় থেকে দশে থাকা দলগুলি যথাক্রমে রাজস্থান (১৫,৭২১.২ কোটি), হায়দরাবাদ (১৫,৪৩৫.৩৬ কোটি), গুজরাত (১৫,০৫৪.২৪ কোটি), পঞ্জাব (১৪,৫৭৭.৮৪ কোটি) এবং লখনউ (১৪,২৮০ কোটি)।

আইপিএলের দলগুলি বোর্ডের সেন্ট্রাল রেভিনিউ পুলের অন্তর্গত। অর্থাৎ সম্প্রচারস্বত্ব ও ডিজিটাল স্বত্বের কিছুটা ভাগ পায় তারা। প্রতি বছর প্রতিটি দল আনুমানিক ৪৭৭ থেকে ৫২৩ কোটি টাকা করে পায়। বোর্ড সম্প্রচারস্বত্বের অর্ধেক নিজেদের কাছে হেরে বাকি অর্ধেকের ৯০ শতাংশ ১০টি দলের মধ্যে ভাগ করে দেয়। বাকি ১০ শতাংশ প্রতিটি দল পায় নিজেদের পারফরম্যান্স অনুযায়ী।

IPL Market value Mumbai Indians KKR

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy