Advertisement
E-Paper

প্রথম দিনে দুই পদক, এগোচ্ছেন সাইনারা

এ ছাড়া ব্যাডমিন্টন, হকি, টেবল টেনিস, সাঁতারে কারা সফল হলেন বৃহস্পতিবার, কারা ভারতকে পদকের দিকে এগিয়ে দিলেন, কারাই বা ব্যর্থ হলেন, দেখে নেওয়া যাক—

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৮ ০৪:১৭

কমনওয়েলথ গেমসে প্রথম দিনই ভারোত্তোলনে দুরন্ত ভাবে শুরু করল ভারত। এ ছাড়া ব্যাডমিন্টন, হকি, টেবল টেনিস, সাঁতারে কারা সফল হলেন বৃহস্পতিবার, কারা ভারতকে পদকের দিকে এগিয়ে দিলেন, কারাই বা ব্যর্থ হলেন, দেখে নেওয়া যাক—

ভারোত্তোলন: মেয়েদের ৪৮ কেজি বিভাগে রেকর্ড গড়ে সোনা জিতলেন মীরাবাই চানু। পুরুষদের ৫৬ কেজি বিভাগে রুপো জিতলেন পি গুরুরাজা।

ব্যাডমিন্টন: মিক্সড টিম ইভেন্টে (সিঙ্গলস, ডাবলস-সহ মোট পাঁচটি বিভাগে লড়াই হয়) গ্রুপ পর্যায়ে শীর্ষ বাছাই সাইনা নেহওয়ালরা ৫-০ হারালেন শ্রীলঙ্কা এবং পাকিস্তানকে।

টেবল টেনিস: ভারতীয় খেলোয়াড়রা গ্রুপ পর্যায়ে দাপট দেখালেন। পুরুষদের বিভাগে নর্দার্ন আয়ার্ল্যান্ড এবং ত্রিনিদাদ ও টোবাগো দুই দেশকেই ৩-০ হারায় ভারত। মেয়েদের বিভাগে সুতীর্থা মুখোপাধ্যায়, মৌমা দাসরা হারান শ্রীলঙ্কা এবং ওয়লসকে যথাক্রমে ৩-০ এবং ৩-১।

হকি: মেয়েদের বিভাগে ধাক্কা খেল ভারত প্রথম দিনই ২-৩ হেরে গিয়ে। বড় মঞ্চে এই প্রথম ওয়েলসের বিরুদ্ধে হারল ভারত।

বক্সিং: ৬৯ কেজি বিভাগে ভারতের মনোজ কুমার প্রি-কোয়ার্টারে উঠলেন নাইজিরিয়ার ওসিতা উমেহকে ৫-০ হারিয়ে।

স্কোয়াশ: দু’গেমে এগিয়ে থেকেও সৌরভ ঘোষাল হারলেন জামাইকার ক্রিস্টোফার বিনির বিরুদ্ধে। এ ছাড়া, অন্য ভারতীয় খেলোয়াড়দের মধ্যে জোৎস্না চিনাপ্পা (৮), দীপিকা পাল্লিকল (৯), বিক্রম মলহোত্র (১৬ নম্বর বাছাই) প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

সাঁতার: ৫০ মিটার বাটারফ্লাই বিভাগে বীরধবল খাড়ে সেমিফাইনালে হেরে গেলেন। হিটে ২৪.৫২ সেকেন্ডে শেষ করে সেমিফাইনালে উঠেছিলেন তিনি। এ ছাড়া, পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক বিভাগে শ্রীহরি নটরাজও সেমিফাইনালে উঠেছেন। তাঁর সময় ৫৬.৭১ সেকেন্ড।

শুক্রবার কমনওয়েলথ গেমসে

ব্যাডমিন্টন: ভারত বনাম স্কটল্যান্ড (সকাল ৯.৩০) বক্সিং: পুরুষদের প্রি-কোয়ার্টার, নমন তনওয়ার বনাম হারুনা মাহান্দো (তানজানিয়া) (সকাল ৯টা), অমিত বনাম তেতেহ সুলেমানু (ঘানা) (দুপুর ২.৩২) হকি: মেয়েদের গ্রুপ পর্যায়ের ম্যাচ। ভারত বনাম মালয়েশিয়া (সকাল ১০টা) ভারোত্তোলন: মেয়েদের ৫৩ কেজি, কুমুচাম সঞ্জিতা চানু (ভোর ৫টা), পুরুষদের ৬৯ কেজি, দীপক লাথার (সকাল ৯.৩০), মেয়েদের ৫৮ কেজি, রাউত সরস্বতী (দুপুর ২টো) স্কোয়াশ: মেয়েদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টার, দীপিকা পাল্লিকল বনাম অ্যালিসন ওয়াটার্স (ইংল্যান্ড) (দুপুর ১-৩০)। জোৎস্না চিনাপ্পা বনাম তামিকা স্যাক্সবি (অস্ট্রেলিয়া) (দুপুর ১.৩০)। পুরুষদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টার, বিক্রম মলহোত্র বনাম নিক ম্যাথিউ (ইংল্যান্ড), (সকাল ৯.৩০) টেবল টেনিস: পুরুষদের দলগত বিভাগে প্রি-কোয়ার্টার (দুপুর ২টো), মেয়েদের কোয়ার্টার ফাইনাল (সকাল ১১.৩০)।

CWG 2018 Medals Commonwealth Games 2018 Indian Athletes

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy