Advertisement
E-Paper

রিয়াধে মিসাইল হামলার ধাক্কা সামলে রোনাল্ডো ৯৮১! এক ঘণ্টা দেরিতে শুরু সিআর৭-দের খেলা

গত কয়েক দিন ধরে ইরান সমর্থিত ইয়েমেনে হুথি গোষ্ঠীর আক্রমণ চলছে সৌদি আরবে। রিয়াধ আন্তর্জাতিক বিমানবন্দরেও বেশ কয়েকটি মিসাইল হামলা হয়েছে। তাতে প্রাণহানিও হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১১:১৭
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসেরের বিরুদ্ধে খেলা ছিল নেফ্টচি ফেরগানার। কিন্তু খেলা শুরুর আগেই মিসাইল হামলার খবর আসে। ফলে ১ ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ। তবে তার প্রভাব রোনাল্ডোর খেলায় পড়েনি। মাঠে নেমে গোল করেন তিনি।

গত কয়েক দিন ধরে ইরান সমর্থিত ইয়েমেনে হুথি গোষ্ঠীর আক্রমণ চলছে সৌদি আরবে। রিয়াধ আন্তর্জাতিক বিমানবন্দরেও বেশ কয়েকটি মিসাইল হামলা হয়েছে। তাতে প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। তার মাঝেই রিয়াধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ছিল।

আল আওয়াল পার্কে স্থানীয় সময় রাত ৯.১৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা ছিল। তার আগে থেকেই দর্শকেরা স্টেডিয়ামে ঢুকতে শুরু করেন। খেলা শুরুর আগে ঘোষণা করা হয় যে, ভয়ের কিছু নেই। দর্শকদের অনুরোধ করা হয় আসনে বসে থাকতে। কিন্তু টেলিভিশনে দেখা যাচ্ছিল, ১ ঘণ্টা দেরিতে খেলা শুরু হবে।

এই সময়েই রিয়াধে কয়েকটি জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে বসবাসকারী মানুষদের ফোনে সতর্কবার্তা আসে। তাতে লেখা ছিল, আকাশপথে আবার হামলা হয়েছে। দয়া করে বাড়ির ভিতরে থাকুন। জানলা, দরজার কাছ থেকে সরে যান। সরকার যা যা নির্দেশ দিচ্ছে তা পালন করুন।

তাতেও খেলা থামেনি। ১ ঘণ্টা পর দেরিতে ম্যাচ শুরু হয়। ৩-১ গোলে জেতে আল নাসের। কেরিয়ারে নিজের ৯৮১ তম গোল করেন রোনাল্ডো। কয়েক দিন আগেই পর্তুগালের জাতীয় শিবির ছেড়ে চলে আসায় ছ’মাস নির্বাসিত করা হয়েছে রোনাল্ডোকে। সেই ঘটনা নিয়ে এখনও আলোচনা চলছে। তার মাঝেই মিসাইল হামলায় জর্জরিত রিয়াধে মাঠে নেমে গোল করলেন রোনাল্ডো।

Cristiano Ronaldo Al Nassr

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy