Advertisement
E-Paper

ছেলেদের ডুরান্ড জেতার দিনে ইস্টবেঙ্গলকে গর্বিত করলেন মেয়েরাও, আবার চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন সৌম্যারা

টানা দ্বিতীয় বার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গলের মহিলা দল। রবিবার মালয়েশিয়ার সাবাহ এফসি-কে ২-০ গোলে হারিয়ে এই কীর্তি অর্জন করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ২১:২৬
football

ইস্টবেঙ্গলের মহিলা দল। ছবি: সমাজমাধ্যম।

টানা দ্বিতীয় বার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করল ইস্টবেঙ্গলের মহিলা দল। রবিবার তারা প্রাথমিক পর্বের তৃতীয় ম্যাচে মালয়েশিয়ার সাবাহ এফসি-কে ২-০ গোলে হারিয়ে এই কীর্তি অর্জন করেছে। এই জয় এল ছেলেদের মোহনবাগানকে ৪-১ হারিয়ে ডুরান্ড কাপ জয়ের দিনেই।

ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকিয়ে এবং ভারতের সৌম্যা গুগুলথ গোল করেন। এ বছরই আনোকিয়েকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। মরসুমের শুরুতেই তাঁর প্রতিভা বোঝা যাচ্ছে। প্রাথমিক পর্বে চারটি গোল করলেন আনোকিয়ে। আগের ম্যাচে জোড়া গোল করেছিলেন।

প্রাথমিক পর্বের তিনটি ম্যাচেই জিতল ইস্টবেঙ্গল। প্রথম ম্যাচে ৪-০ হারিয়েছিল বাংলাদেশের রাজশাহী স্টার্সকে। দ্বিতীয় ম্যাচে রোভার্সকে হারায় ১২-০ গোলে। এই ম্যাচ জিতলে সাবাহেরও যোগ্যতা অর্জনের সম্ভাবনা ছিল। তারা রোভার্সকে ১৩-০ এবং রাজশাহীকে ২-১ হারিয়েছিল। কিন্তু সাবাহকে হারানোয় ইস্টবেঙ্গলের গ্রুপ পর্বে খেলতে সমস্যা থাকল না।

গত বার প্রাথমিক পর্বে কম্বোডিয়ার নম পেন ক্রাউনকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ড্র করেছিলেন হংকংয়ের কিচির সঙ্গে। গ্রুপ পর্বে ইরানের বাম খাতুনকে হারালেও চিনের উহান জিয়াংদা এবং উজ়বেকিস্তানের নাসাফের কাছে হারায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। এ বছর নতুন স্বপ্ন দেখার পালা।

East Bengal AFC Champions League

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy