Advertisement
E-Paper

জেতা ম্যাচ ড্র করেও খুশি ইস্টবেঙ্গলের রামিরেজ়, কলকাতাতেই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম জয় চান

তিনি একটি গোল করা এবং একটি গোল করানোর পরেও চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচে জিততে পারেনি ইস্টবেঙ্গল। তবু খুশি দলের ফুটবলার দানি রামিরেজ়। কী বললেন তিনি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৭
football

ইস্টবেঙ্গলের দানি রামিরেজ়। ছবি: সংগৃহীত।

একটি গোল করেছেন। একটি গোল করিয়েছেন। তবু চ্যাম্পিয়ন্স লিগ ২-এর প্রথম ম্যাচে জিততে পারেনি ইস্টবেঙ্গল। জর্ডানের আল হুসেইনের সঙ্গে ড্র করেছে। এই ফলাফলেও খুশি দলের ফুটবলার দানি রামিরেজ়। তাঁর আশা, ১৩ অক্টোবর কলকাতায় পরের ম্যাচেই জিতবেন তাঁরা।

‘ইস্টবেঙ্গল মিডিয়া টিম’কে দেওয়া সাক্ষাৎকারে রামিরেজ় বলেছেন, “আশা করি ইরাকের আল শর্তার বিরুদ্ধে পরের ম্যাচে আমরা জিততে পারব এবং সমর্থকদের গর্বিত করতে পারব। কিছু জায়গায় এখনও উন্নতি করতে হবে। ম্যাচের পরেই সেগুলো নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তবে এই পারফরম্যান্সেও আমরা অনেক আত্মবিশ্বাসী হয়েছি। পরের ম্যাচে এই শিক্ষা কাজে লাগাব। দল হিসাবে আমরা ভাল খেলেছি। ১৩ অক্টোবরের ঘরের মাঠে সমর্থকদের সামনে ভাল ফল করার ব্যাপারে আমরা আশাবাদী।”

নিজে গোল করা এবং করানো নিয়ে বেশি উচ্ছ্বাস দেখাতে রাজি নন রামিরেজ়। তিন পয়েন্ট নিয়ে না ফেরার ব্যাপারে আক্ষেপ রয়েছে তাঁর। বলেছেন, “দলকে এক পয়েন্ট পেতে সাহায্য করাই সবচেয়ে বড় ব্যাপার। আমরা তিন পয়েন্টই পেতে চেয়েছিলাম। কিন্তু জর্ডানের মতো দেশে এসে এক পয়েন্ট নিয়ে ফেরাও কম বড় ব্যাপার নয়। অনেক ক্লাবই পারে না। ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করতে পেরে খুশি। চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মতো ম্যাচে সেটা করতে পেরে আরও ভাল লাগছে। আমার কর্নার থেকে আনোয়ারও দুর্দান্ত গোল করেছে।”

East Bengal AFC Champions League Two

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy