Advertisement
E-Paper

আগামী সপ্তাহ পর্যন্ত তর সইল না ভক্তদের, খেলা থামিয়ে সম্মান মেসিকে, আর্জেন্টিনায় ১০ মিনিটের মাথায় থমকে গেল ম্যাচ

আর্জেন্টিনার ফুটবল সংস্থার পরিকল্পনা ছিল দেশের মাটিতে পুরুষ এবং মহিলাদের যে ম্যাচ হবে, সেখানে ১০ মিনিটের মাথায় ১ মিনিটের জন্য বন্ধ রাখা হবে খেলা। আগামী সপ্তাহের ম্যাচগুলিতে মেসিকে সম্মান জানানোর ভাবনা ছিল কর্তাদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৩
Picture of Football

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

থমকে গেল ফুটবল ম্যাচ। থমকালো লিয়োনেল মেসির জন্য। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন মেসি। সদ্য প্রাক্তন অধিনায়ককে সম্মান জানাতে আগামী সপ্তাহে বিশেষ পরিকল্পনা করেছিল আর্জেন্টিনার ফুটবল সংস্থা। কিন্তু অপেক্ষা করতে পারলেন না ফুটবলপ্রেমীরা। কোপা আর্জেন্টিনার ম্যাচেই মেসিকে সম্মান জানালেন ভক্তেরা। সে জন্য থামাতে হয়েছে খেলাও।

আর্জেন্টিনার ফুটবল সংস্থার পরিকল্পনা ছিল পরের সপ্তাহে দেশের মাটিতে পুরুষ এবং মহিলাদের যে ম্যাচগুলি হবে, সেখানে ১০ মিনিটের মাথায় ১ মিনিটের জন্য বন্ধ রাখা হবে খেলা। ওই ১ মিনিট মেসিকে সম্মান জানিয়ে হাততালি দেবেন ফুটবলপ্রেমীরা। মেসির ১০ নম্বর জার্সির সম্মানে এমনই পরিকল্পনা করেছিলেন কর্তারা। আগামী সপ্তাহ থেকে মেসিকে সম্মান জানানোর ভাবনা ছিল কর্তাদের। কিন্তু তত দিন অপেক্ষা করলেন না আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা।

কোপা আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বোকা জুনিয়র্স এবং ভেলেজ় সার্সফিল্ড। খেলার ১০ মিনিট হতেই এস্তাদিয়ো মারিয়ো আলবার্তো কেম্পেসের দর্শকেরা ‘মেসি, মেসি’ বলে চিৎকার করতে শুরু করেন। গোটা স্টেডিয়ামের সকলে চিৎকার করতে শুরু করেন। পরিস্থিতি বুঝে খেলা থামিয়ে দেন রেফারি। দু’দলের ফুটবলারেরাও দাঁড়িয়ে পড়েন। ম্যাচটি খেলছিলেন জাতীয় দলে মেসির দুই সতীর্থ লিয়োনার্দো পারেদেস এবং ম্যানুয়েল ল্যানজ়িনি। ফুটবলারদের অনেকেও হাততালি দেন। মেসিকে সম্মান জানানোর ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

Lionel Messi Argentina retirement Honour Football Fans

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy