এ বারের আইএসএল শুরু হচ্ছে ১০ অক্টোবর থেকে। তার তিন দিন আগে আয়োজকেরা জানিয়ে দিলেন সম্প্রচারের ব্যাপারে যাবতীয় তথ্য। এ বারের আইএসএল মোবাইলে বিনামূল্যে দেখতে পাবেন সমর্থকেরা। দেখা যাবে টিভি চ্যানেল এবং আর একটি অ্যাপেও।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, এ বার ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে সব ম্যাচ। শুধু ভারতে নয়, গোটা বিশ্বেই আইএসএল ম্যাচ দেখা যাবে বিনা খরচে। টিভিতেও ম্যাচ দেখা যাবে। সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল এবং সোনি লিভ অ্যাপে খেলা দেখা যাবে। তবে সোনি লিভে খেলা দেখতে হলে সাবস্ক্রিপশন লাগবে কি না, তা স্পষ্ট করে জানানো হয়নি।
শনিবার থেকে শুরু হচ্ছে আইএসএল। মোট ১৬৩টি ম্যাচ দেখা যাবে। তার মধ্যে প্রথম পর্বের সূচি ঘোষিত হয়েছে। ১৭ জানুয়ারি পর্যন্ত হবে ৭৮টি ম্যাচ। তার মধ্যে ৫৩টি হবে সপ্তাহান্তে। অতীতে কখনও ইউটিউবে আইএসএল দেখা যায়নি। এ বারই প্রথম। শুধু ম্যাচ নয়, ম্যাচের নেপথ্যের ঘটনা, সাক্ষাৎকার, বিশেষ তথ্যচিত্রও দেখানো হবে আইএসএলের নিজস্ব ইউটিউব চ্যানেলে। আরও বেশি দর্শকের কাছে খেলা পৌঁছে দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত।
আরও পড়ুন:
-
মুখ খুললেন রোনাল্ডো, ১৭৪০ শব্দের চিঠিতে জানালেন কোচের বিশ্বাসভঙ্গের কথা, ফের পর্তুগালের হয়ে খেলবেন কি না, বললেন তা-ও
-
বিদায়ী ম্যাচেও গোল, অ্যাসিস্ট! আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচে কাঁদলেন, কাঁদালেন মেসি, স্মরণীয় রাত বুয়েনোস আইরেসে
-
‘অনেকেই চান না আমরা জিতি’, বিদায়ী ম্যাচ শেষ হতেই বিতর্কিত মন্তব্য মেসির
আইএসএল কে আয়োজন করবে তা নিয়ে একমত না হওয়ায় গত বছর অনেক দেরিতে শুরু হয়েছিল প্রতিযোগিতা। ছোট করে হওয়া প্রতিযোগিতায় প্রতিটি দল এক বার করে একে অপরের মুখোমুখি হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এ বার পুরনো ফরম্যাটেই আইএসএল হচ্ছে। অর্থাৎ প্রতিটি দল একে অপরের সঙ্গে হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে দু’বার করে খেলবে।
এ বারই প্রথম দেখা যাবে গোয়া ডার্বি। এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে চার্চিল ব্রাদার্স।