Advertisement
E-Paper

শিল্ডের দু’টি সেমিফাইনালের নতুন সূচি প্রকাশ, ফাইনালের দিন জানাতে পারল না আইএফএ

ফিফা প্রীতি ম্যাচের জন্য যুবভারতীতে আইএফএ শিল্ডের সেমিফাইনাল আয়োজন সম্ভব হচ্ছে না। ৩ অক্টোবর ভারত-ব্রাজ়িল ম্যাচ। ৬ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে খালিদ জামিলের ছেলেরা। ফলে শিল্ডের সেমিফাইনাল অন্য মাঠে সরিয়ে দিতে হয়েছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৫
Picture of Football

আইএফএ শিল্ড। — ফাইল চিত্র।

দ্বিতীয় দফায় শিল্ডের সূচি প্রকাশ করল আইএফএ। চূড়ান্ত হয়ে গেল দু’টি সেমিফাইনালের সূচি। তবে এখনও ফাইনালের মাঠ জানাতে পারলেন না বাংলার ফুটবল কর্তারা।

দফায় দফায় শিল্ডের সূচি প্রকাশ করছে আইএফএ। বুধবার চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের চার দল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট এবং পঞ্জাব এফসি। ৪ অক্টোবর কিশোর ভারতী স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে বিকাল ৫টায়। দ্বিতীয় সেমিফাইনালও হবে কিশোর ভারতীতে। ৫ অক্টোবর বিকাল পাঁচটায় মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং নর্থ ইস্ট ইউনাইটেড। আইএফএ জানিয়েছে, সেমিফাইনালে সূচি কোনও পরিস্থিতিতেই পরিবর্তন করা হবে না। বিশেষ পরিস্থিতিতে মাঠ পরিবর্তন করতে হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আগের সূচি অনুযায়ী, সেমিফাইনাল দু’টি হওয়ার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে।

ফিফা প্রীতি ম্যাচের জন্য যুবভারতীতে শিল্ডের সেমিফাইনাল আয়োজন সম্ভব হচ্ছে না। ৩ অক্টোবর ভারত-ব্রাজ়িল ম্যাচ। ৬ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে খালিদ জামিলের ছেলেরা। ফলে যুবভারতী থেকে শিল্ডের সেমিফাইনাল সরিয়ে দিতে হয়েছে। আগের সূচি অনুযায়ী দু’টি সেমিফাইনালই হওয়ার কথা ছিল ২ অক্টোবর। ফাইনালের দিন এখনও চূড়ান্ত করতে পারেনি আইএফএ।

ifa shield Fixture East Bengal Mohun Bagan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy