Advertisement
E-Paper

বিশ্বরেকর্ড এমবাপের, ভাঙলেন মেসির ১১ বছরের পুরনো কীর্তি, একই দিনে আর এক মাইলফলক টপকালেন হালান্ডও

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে একই দিনে দু’টি রেকর্ড ভেঙে গেল লিয়োনেল মেসির। একটি বিশ্বরেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপে। মেসিকে টপকে একটি মাইলফলক স্পর্শ করলেন আর্লিং হালান্ডও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১৪:২৭
Picture of Football

(বাঁ দিক থেকে) কিলিয়ান এমবাপে, লিয়োনেল মেসি, এবং আর্লিং হালান্ড। — ফাইল চিত্র।

নতুন নজির গড়লেন কিলিয়ান এমবাপে। ভেঙে দিলেন লিয়োনেল মেসির ১১ বছরের পুরনো বিশ্বরেকর্ড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে গোল করে রিয়ালকে জেতানোর পাশাপাশি মেসির রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়েছেন ফরাসি তারকা। মেসির একটি রেকর্ড ভেঙেছেন আর্লিং হালান্ডও।

রোমাকে ৪-৩ গোলে হারালেও প্রথমে পিছিয়ে পড়েছিল রিয়াল। ২৫ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান এমবাপে। ম্যাচটি ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এমবাপের ১০০তম ম্যাচ। ২৭ বছর বয়সে এই মাইলফলক স্পর্শ করলেন এমবাপে। ফ্রান্সের অধিনায়ক বিশ্বের কনিষ্ঠতম ফুটবলার হিসেবে নজির গড়লেন। এত দিন বিশ্বরেকর্ডটি ছিল মেসির দখলে। ২০১৫ সালে ২৮ বছর বয়সে এই রোমার বিরুদ্ধেই চ্যাম্পিয়ন্স লিগের শততম ম্যাচ খেলেছিলেন মেসি। উল্লেখ্য, তার পরের বছর ১৭ বছর বয়সে মোনাকোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ খেলেন এমবাপে।

চ্যাম্পিয়ন্স লিগের ১০০টি ম্যাচে এমবাপের গোলসংখ্যা হল ৭২টি। মেসি করেছিলেন ৭৭টি গোল। এ ক্ষেত্রে বিশ্বরেকর্ড রবার্ট লেয়নডস্কির দখলে। তিনি ১০০টি ম্যাচে ৮১টি গোল করেছেন। এই তালিকায় চতুর্থ স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ১০০টি ম্যাচে ৬৪টি গোল করেছিলেন।

অন্য দিকে, প্যারিস সঁ জরমেঁর কাছে ২-৪ ব্যবধানে হেরে গিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। দলের দু’টি গোলই করেছেন হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে ৬০টি ম্যাচ খেলে হালান্ডের গোল সংখ্যা হল ৬১। উয়েফার র তথ্য অনুযায়ী, ২৬ বছর ৮৫ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ৬০ গোল করার নজির গড়লেন হাল্যান্ড। এক দিনের ব্যবধানে মেসিকে টপকেছেন তিনি। এই মাইলফলকে মেসি পৌঁছেছিলেন ২৬ বছর ৮৬ দিন বয়সে।

UEFA Champions League world record Kylian Mbappe Lionel Messi Erling Haaland

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy