Advertisement
E-Paper

অবসরের পর ভবিষ্যতের দিকে তাকানো শুরু মেসির, কিনলেন আরও একটি ফুটবল ক্লাব

জাতীয় দলের জার্সি তুলে রাখার পরেই ভবিষ্যত পরিকল্পনা শুরু করে দিয়েছেন লিয়োনেল মেসি। আরও একটি ফুটবল ক্লাব কিনলেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ ২০:০১
football

লিয়োনেল মেসি। — ফাইল চিত্র।

জাতীয় দলের জার্সি তুলে রেখেছেন কিছু দিন আগেই। এর মধ্যেই ভবিষ্যত পরিকল্পনা শুরু করে দিয়েছেন লিয়োনেল মেসি। আরও একটি ফুটবল ক্লাব কিনলেন তিনি। আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার স্পেনের দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাব কিনেছেন বলে জানা গিয়েছে।

স্পেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিডি এলডেন্স দলটি কিনেছেন মেসি। এই মুহূর্তে ওই ক্লাবের ১০০ শতাংশ অংশীদারি রয়েছে কলম্বিয়ার বিনিয়োগকারী সংস্থা টিএইচ সলিউশন্সের হাতে। মেসি পুরো অংশীদারিই কিনে নেবেন বলে জানা গিয়েছে।

এই নিয়ে স্পেনে দ্বিতীয় ক্লাব কিনলেন মেসি। এর আগে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইউই কর্নেলা কিনেছিলেন তিনি। পাশাপাশি যে ক্লাবে এখন তিনি খেলেন সেই ইন্টার মায়ামিরও কিছুটা অংশীদারিত্ব রয়েছে তাঁর নামের পাশে। খেলা ছাড়লে তবেই সেই অংশীদারি পাবেন মেসি।

এলডেন্স কেনার পথে চূড়ান্ত আইনি এবং চুক্তিগত পদ্ধতি প্রায় শেষের দিকে বলে জানা গিয়েছে। স্পেনে ক্রীড়া উচ্চ সংসদের স্বীকৃতি পাওয়া বাকি। ঠিক কবে পুরোপুরি ভাবে মেসির হাতে ক্লাব তুলে দেওয়া হবে তা এখনও জানা যায়নি।

গত বছর অক্টোবরে টিএইচ সলিউশন্স কিনেছিল এলডেন্স ক্লাবটি। তারা এখন দ্বিতীয় ডিভিশনে ২০তম স্থানে রয়েছে। আঞ্চলিক ডিভিশনে কাটানোর পর দীর্ঘ দিন বাদে তারা স্পেনের দ্বিতীয় ডিভিশনে উঠেছে। চলতি মরসুমে চারটি ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। হেরেছে দু’টি, ড্র করেছে দু’টি।

গত ৩১ অগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন মেসি। তাঁর সংগ্রহে একটি বিশ্বকাপ এবং দু’টি কোপা আমেরিকা রয়েছে। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বার খেলে সবচেয়ে বেশি গোলও করেছেন তিনি।

Lionel Messi Argentina Football Inter Miami

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy