Advertisement
E-Paper

পেনাল্টি নষ্টের হ্যাটট্রিক মেসির! ক্লাবের ম্যাচেও গোল করতে ব্যর্থ, রেফারির উপর তোপ দেগে দেখলেন হলুদ কার্ডও, হার মায়ামির

বিশ্বকাপে দু’বার। ক্লাবের হয়ে এক বার। টানা তিনটি পেনাল্টি থেকে গোল করতে পারলেন না লিয়োনেল মেসি। এমএলএস-এর ম্যাচে মাথা গরম করে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন তিনি। দেখেছেন হলুদ কার্ড।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ১৭:৪৪
football

লিয়োনেল মেসি। ছবি: সমাজমাধ্যম।

বিশ্বকাপে দু’বার। ক্লাবের হয়ে এক বার। টানা তিনটি পেনাল্টি থেকে গোল করতে পারলেন না লিয়োনেল মেসি। তাঁর জীবনে দ্বিতীয় বার এমন ঘটনা ঘটল। এমএলএস-এর ম্যাচে মাথা গরম করে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছেন তিনি। দেখেছেন হলুদ কার্ড। বড় ব্যবধানে হারতে হয়েছে তাঁর দল ইন্টার মায়ামিকে।

শনিবার ন্যাশভিলের কাছে ১-৪ গোলে হেরেছে মায়ামি। অ্যান্ডি নাজারের গোলে ন্যাশভিল এগিয়ে যাওয়ার পর মেসির সামনে সুযোগ ছিল সমতা ফেরানোর। পেনাল্টি পেয়েছিল মায়ামি। কিন্তু মেসির নিচু শট ডান দিকে ঝাঁপিয়ে অনায়াসে বাঁচিয়ে দেন ব্রায়ান শোয়াকে। ফিরতি বলে সের্জিয়ো রেগিলন গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

বিশ্বকাপে অস্ট্রিয়া এবং মিশরের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করেছিলেন মেসি। এ বার ন্যাশভিলের বিরুদ্ধেও গোল করতে পারেননি। তবে তাঁর অ্যাসিস্ট থেকে মায়ামিকে সমতায় ফেরান তেলাস্কো সেগোভিয়া।

তবে দ্বিতীয়ার্ধে মায়ামিকে দাঁড়াতে দেয়নি ন্যাশভিল। এমএলএস-এর প্রাক্তন বর্ষসেরা হ্যানি মুখতার জোড়া গোল করেন। এর পর চতুর্থ গোল করেন স্যাম সারিজ। মেসিকে গোটা ম্যাচেই খুঁজে পাওয়া যায়নি। সারিজের গোলের সময় তিনি রেফারির কাছে দাবি করেছিলেন যে তাঁকে ফাউল করা হয়েছে। কিন্তু রেফারি তা কানে তোলেননি। উল্টে মেসিকেই হলুদ কার্ড দেখান।

দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে মেসির শট দু’বার পোস্টে লাগে। তার পর তিনি গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

Lionel Messi Inter Miami Penalty miss

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy