Advertisement
E-Paper

বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ম্যাজিক মেসির, গোল করেও জেতাতে পারলেন না ইন্টার মায়ামিকে

ন্যাশভিলের বিরুদ্ধে ১৪টি ম্যাচে ১৭টি গোল করে ফেললেন লিয়োনেল মেসি। তবু দলকে মেজর লিগ সকার জয়ের দিকে এগিয়ে দিতে পারলেন না। চলতি মরসুমে ঘরের মাঠে এগিয়ে থেকেও ১১ পয়েন্ট নষ্ট করল ইন্টার মায়ামি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৮
Picture of Football

লিয়োনেল মেসি। ছবি: রয়টার্স।

দুরন্ত গোল করেও দলকে জেতাতে পারলেন না লিয়োনেল মেসি। মেজর লিগ সকারের ম্যাচে আবার আটকে গেল ইন্টার মায়ামি। ন্যু স্টেডিয়ামে ন্যাশভিলের সঙ্গে ২-২ ড্র করলেন মেসিরা। খেতাব জয়ের দৌড়ে ন্যাশভিলের সঙ্গে ব্যবধানও কমাতে পারল না মায়ামি। চলতি মরসুমের চতুর্থ ম্যাচেও ন্যাশভিলকে হারাতে পারলেন না মেসিরা।

ঘরের মাঠে ন্যাশভিলের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর লক্ষ্য নিয়ে শুরু করেছিলেন মেসিরা। সেই লক্ষ্যে অনেকটাই সফলও হয়েছিলেন তাঁরা। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে সংযুক্ত সময়ে গোল খেয়ে সুযোগ হাতছাড়া করেন তাঁরা। আরও একটি ম্যাচে লিড ধরে রাখতে পারলেন না তাঁরা। ম্যাচের ৪ মিনিটেই অবশ্য এগিয়ে যায় ন্যাশভিল। অফ সাইডের ফাঁদ এড়িয়ে গোল করেন স্যাম সারিজ। ১৯ মিনিটে সমতা ফেরায় মায়ামি। ন্যাশভিলের রিড বেকার হোয়াইটনিং আত্মঘাতী গোল করেন। আত্মঘাতী হলেও এই গোলে অবদান রয়েছে মেসিরই। তাঁর বাঁক খাওয়ানো কর্নার বিপন্মুক্ত করতে গিয়ে ভুল করে ফেলেন হোয়াইটনিং। বল তাঁর মাথায় লেগে গোলে ঢুকে যায়। প্রথমার্ধে আর গোল করতে পারেনি কোনও দলই।

তিন পয়েন্টের লক্ষ্যে দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ান মেসিরা। কিন্তু লাভ হয়নি। বলা যায় ভাগ্য মায়ামি অধিনায়কের সঙ্গে ছিল না। ৫০ মিনিটে মেসির শট বারে লেগে ফিরে আসে। ৭৮ মিনিটে আরও একটি শট পোস্টে লেগে ফেরে। এর মাঝেই ৬২ মিনিটে বক্সের বাইরে থকে বাঁ পায়ের দুরন্ত শটে মায়ামিকে এগিয়ে দেন মেসি। রদ্রিগো ডি পলের কাছ থেকে বল পান তিনি। ম্যাচের শেষ দিকেও মেসির একটি চেষ্টা ব্যর্থ করে দেন ন্যাশভিলের জেসন পালাসিয়ো। এর পরই সংযুক্ত সময়ে সমতা ফেরায় ন্যাশভিল। তাদের হয়ে দ্বিতীয় গোলটিও করেন সারিজ।

এই নিয়ে ন্যাশভিলের বিরুদ্ধে ১৪টি ম্যাচে ১৭টি গোল করে ফেললেন মেসি। তবু দলকে খেতাব জয়ের দিকে এগিয়ে দিতে পারলেন না। চলতি মরসুমে ঘরের মাঠে এগিয়ে থেকেও ১১ পয়েন্ট নষ্ট করল মায়ামি। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির পয়েন্টের পার্থক্য এখন ৯। দু’দলেরই বাকি ন’টি করে ম্যাচ।

Lionel Messi Inter Miami

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy