Advertisement
E-Paper

নেশনস লিগে নিষ্প্রভ রোনাল্ডো! পর্তুগিজ় তারকার ঢাল হয়ে দাঁড়ালেন কোচ, টেনে আনলেন ২১ বছরের ছোট সতীর্থকে

নেশনস লিগে ওয়েলসের বিরুদ্ধে ৬৭ মিনিটের মাথায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তুলে নিয়েছেন পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস। তার পরেও রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছেন কোচ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৩
football

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। —ফাইল চিত্র।

দেশের জার্সিতে আরও এক বার নিষ্প্রভ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নেশনস লিগে ওয়েলসের বিরুদ্ধে ৬৭ মিনিটের মাথায় তাঁকে তুলে নিয়েছেন পর্তুগালের নতুন কোচ জর্জ জেসুস। তার পরেও রোনাল্ডোর পাশে দাঁড়িয়েছেন কোচ। তিনি টেনে এনেছেন সতীর্থ জোয়াও নেভেসকে।

জেসুসের মতে, ৪১ বছরের রোনাল্ডোর পক্ষে ৯০ মিনিটের ধকল নেওয়া কঠিন। তাই তাঁকে তুলে নিয়েছেন তিনি। জেসুস বলেন, “আমি ওর সঙ্গে কথা বলেছি। ও ৬৫ মিনিট খেলেছে। দেখুন ও শুরু থেকেই খেলুক, বা পরিবর্ত হিসাবে নামুক, পুরো ৯০ মিনিট খেলা কঠিন। ক্রিশ্চিয়ানো তো ২০ বছরের জোয়াও নেভেস নয় যে়, তিন দিনের মধ্যে দুটো ম্যাচ খেলে ফেলবে। ওকে আমাদের প্রয়োজন। কিন্তু ওকে বুদ্ধি করে খেলাতে হবে।”

রোনাল্ডোর দলে থাকাটাই তাঁদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করেন জেসুস। তিনি বলেন, “ক্রিশ্চিয়ানো দলের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। সকলেই ওকে শ্রদ্ধা করে। ভালবাসে। ওকে দেখে ভাল খেলার চেষ্টা করে। আপনি বিশ্বের যেখানেই যান, রোনাল্ডোর নামে জয়ধ্বনি শুনবেন।”

ওয়েলসের বিরুদ্ধে রোনাল্ডোর একটি গোল বাতিল হয়। তার পরেও জোয়াও ফেলিক্সের গোলে ওয়েলসকে হারিয়েছে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে গোল করার অনেক সুযোগ পেয়েছিল ওয়েলস। কিন্তু গোল করতে পারেনি তারা।

ম্যাচের পর রোনাল্ডো জানিয়েছেন, নিজের বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের কথা ভাবছেন তিনি। পর্তুগালের তারকা বলেন, “হ্যাঁ, আমি সব সময় আমার ভবিষ্যতের কথা ভাবি। সেই সঙ্গে বর্তমানের কথাও ভাবি। নিজের সিদ্ধান্ত আমি নিজেই নিই। এখানে খেলছি। তার মানে আমি আপাতত খেলা চালিয়ে যাব।”

Cristiano Ronaldo Portugal Football

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy