Advertisement
E-Paper

যুবভারতীতে ভারত-উরুগুয়ে ফুটবল ম্যাচের টিকিট বিক্রি শুরু, দাম ব্রাজ়িল ম্যাচের চেয়ে বেশি না কম?

পানামা, ব্রাজ়িলের পর উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন ভারতীয় ফুটবলারেরা। এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট বাই জ়োম্যাটো অ্যাপে। এই অ্যাপ থেকেই বিক্রি হয়েছিল ভারত-ব্রাজ়িল ম্যাচের টিকিট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৮
Picture of Football

দিয়েগো ফোরলান। ছবি: এক্স।

ব্রাজ়িল ম্যাচের পর ৬ অক্টোবর যুবভারতীতে উরুগুয়ের মুখোমুখি হবে ভারতীয় ফুটবল দল। দু’বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এই ম্যাচ নিয়েও আগ্রহ রয়েছে ফুটবলপ্রেমীদের। সোমবার থেকে সেই ম্যাচের টিকিট বিক্রি শুরু হল অনলাইনে। ব্রাজ়িল ম্যাচের থেকে টিকিটের দাম কিছুটা কম রাখা হয়েছে।

পানামা, ব্রাজ়িলের পর উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন ভারতীয় ফুটবলারেরা। সেই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট বাই জ়োম্যাটো অ্যাপে। এই অ্যাপ থেকেই বিক্রি হয়েছিল ভারত-ব্রাজ়িল ম্যাচের টিকিট। এক জন সর্বোচ্চ ১০টি টিকিট কিনতে পারবেন। এই ম্যাচের সবচেয়ে কম দামের টিকিট ৭৪৯ টাকা। টিকিটের সর্বোচ্চ মূল্য ৯৯৯৯ টাকা। এ ছাড়াও ৯৯৯ টাকা, ১২৯৯ টাকা, ১৩৯৯ টাকা, ১৪৯৯ টাকা, ১৬৯৯ টাকা, ১৯৯৯ টাকার টিকিট রয়েছে সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য। রয়েছে কিছুটা বেশি দামের টিকিট। ২৪৯৯ টাকা, ৪৯৯৯ টাকা এবং ৭৪৯৯ টাকা দামের টিকিটও রয়েছে। খেলা দেখার সুবিধা, মাঠ থেকে দূরত্ব, বসার ব্যবস্থা সব কিছুর নিরিখে দাম স্থির করা হয়েছে। সোমবার বিকাল ৪টে থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি।

গত বিশ্বকাপের দলে থাকা ২১ জন ফুটবলারকে নিয়ে ভারতে আসছেন উরুগুয়ের কোচ দিয়েগো ফোরলান। উরুগুয়ের কোচ হিসাবে কলকাতার ম্যাচই তাঁর প্রথম। উরুগুয়ে দলে সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে ফেদেরিকো ভালভার্দে। তিনি এখন রিয়াল মাদ্রিদের অধিনায়ক এবং দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলার। এ ছাড়া টটেনহ্যামের রদ্রিগো বেন্তাঙ্কুর, লুকাস টোরেরা, জিয়োর্জিয়ান দে আরাসকায়েতা, ফাকুন্দো পেলিস্ত্রি, ম্যাক্সিমিলিয়ানো আরাউখো এবং ব্রায়ান রদ্রিগেজ় রয়েছেন।

রক্ষণ ভাগও যথেষ্ট শক্তিশালী। আন্তর্জাতিক ফুটবলে অভিজ্ঞ লিভারপুলের রোনাল্ড আরাউখো, আতলেতিকো মাদ্রিদের হোসে মারিয়া জিমেনেজ, নাহিতান নান্দেজ, গিলেরমো ভারেলা, মাথিয়াস অলিভেরা এবং সেবাস্তিয়ান কাসেরেস রয়েছেন।

গোলকিপার হিসাবে থাকছেন সান্তিয়াগো মেলে, ক্রিস্টোফার ফিয়েরমারিন এবং ইগনাসিয়ো দে আরুয়াবায়েনা। আক্রমণ ভাগে আল কাদসিয়াহের ডারউইন নুনেজ়, মিগুয়েল মেরেন্তিয়েল, রদ্রিগো আগুইরে, ফেদেরিকো ভিনাস, মার্তিন সাত্রিয়ানো এবং আলভারো রদ্রিগেজ় থাকছেন।

Ticket Yuva Bharati Krirangan

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy