Advertisement
E-Paper

আজ ইডেনে চার গ্যালারির নামকরণ

ইডেনের চারটি স্ট্যান্ডের নামকরণ হচ্ছে রবিবারই। এই চারটি স্ট্যান্ড হতে চলেছে বাংলার দুই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও পঙ্কজ রায় এবং বাংলার দুই প্রাক্তন বিসিসিআই প্রধান জগমোহন ডালমিয়া ও বিশ্বনাথ দত্তের নামে।

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৭ ০৩:৪২

ইডেনের চারটি স্ট্যান্ডের নামকরণ হচ্ছে রবিবারই। এই চারটি স্ট্যান্ড হতে চলেছে বাংলার দুই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও পঙ্কজ রায় এবং বাংলার দুই প্রাক্তন বিসিসিআই প্রধান জগমোহন ডালমিয়া ও বিশ্বনাথ দত্তের নামে। সিএবি সূত্রের খবর ‘বি’, ‘সি’, ‘কে’ ও ‘এল’ এই চারটি ব্লকের নামকরণ করা হতে চলেছে। টিভি কমেন্ট্রি করতে শহরে এসেছেন যে সব প্রাক্তন ক্রিকেটার, সম্ভবত তাঁদের মধ্যে কেউ এই আনুষ্ঠানিক নামকরণ করবেন বলে জানা গেল। এমএস ধোনির সংবর্ধনা ও এই অনুষ্ঠান দুই ইনিংসের বিরতিতে হবে বলে শোনা গেল।

শনিবার এই খবর দিয়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘আমার নামে ইডেনের স্ট্যান্ড হওয়াটা আমার কাছে বিরাট সম্মানের। এ জন্য ওয়ার্কিং কমিটিকে ধন্যবাদ। আর আমার নাম প্রস্তাব করার জন্য (প্রাক্তন কোষাধ্যক্ষ) বিশ্বরূপ দে-কে ধন্যবাদ।’’ আরও চারটি স্ট্যান্ডের নামকরণ করা হবে। দু’টো প্রাক্তন বোর্ড প্রধান এএন ঘোষ ও জেসি মুখোপাধ্যায়ের নামে এবং বাকি দুটো সেনাবাহিনীর দুই শহীদ জওয়ানের নামে।

Eden Gardens naming stands Sourav Ganguly Jagmohan Dalmiya CAB

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy