E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

গেরুয়া জার্সিতে বিতর্ক, ব্যাখ্যা হকি ইন্ডিয়ার

নীলের পরিবর্তে হরমনপ্রীত সিংহদের দেখা যাবে গেরুয়া রংয়ের জার্সি পরে খেলতে। পুরুষ দলের পাশাপাশি মহিলারাও এই জার্সি পরে খেলবেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৬ ০৫:৫৯
চর্চায়: নতুন জার্সিতে অধিনায়ক হরমনপ্রীত সিংহ।

চর্চায়: নতুন জার্সিতে অধিনায়ক হরমনপ্রীত সিংহ। ছবি: এক্স।

আগামী মাস থেকে শুরু হত চলেছে হকি বিশ্বকাপ। তার আগে ভারতের জার্সিতে বড়সড় পরিবর্তন। নীলের পরিবর্তে হরমনপ্রীত সিংহদের দেখা যাবে গেরুয়া রংয়ের জার্সি পরে খেলতে। পুরুষ দলের পাশাপাশি মহিলারাও এই জার্সি পরে খেলবেন। এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। পরে গোটা বিষয়টি নিয়ে নিজেদের বিবৃতি দিয়েছে হকি ফেডারেশন।

বৃহস্পতিবার নতুন জার্সি উন্মোচনের ভিডিয়ো সমাজমাধ‌্যমে দেওয়া মাত্রই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন আচমকা গেরুয়ার অনুপ্রবেশ? হকি ইন্ডিয়া জানিয়েছে, এখন নীল রংয়ের অ‌্যাস্ট্রোটার্ফে খেলা হয়। ফলে নীল টার্ফের সঙ্গে নীল জার্সি মিশে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাতে সতীর্থ খেলোয়াড়দের সহজে চিহ্নিত করা কঠিন হয়ে পড়তে পারে। তাদের দাবি, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের সঙ্গে পরামর্শের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে হকি ইন্ডিয়ার এক্সিকিউটিভ কমিটির কয়েকজন সদস‌্য জানিয়েছেন, তাঁরা জার্সির এই রং পরিবর্তনের সিদ্ধান্ত সম্পর্কে আগে থেকে জানতেন না বা তাঁদের সঙ্গে কোনো পরামর্শও করা হয়নি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Harmanpreet Singh Hockey

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy