Advertisement
E-Paper

হোল্ডারের নির্বাসন ঘিরে তর্ক

মন্থর ওভার রেটের জন্য তাঁকে সাসপেন্ড করেছে আইসিসি। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:২৫
—ছবি এএফপি।

—ছবি এএফপি।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজকে স্বপ্নের টেস্ট সিরিজ জিতিয়েছেন তিনি। তার পরেও আইসিসির শাস্তির কোপে পড়ে তৃতীয় টেস্টে খেলা হবে না ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডারের।

মন্থর ওভার রেটের জন্য তাঁকে সাসপেন্ড করেছে আইসিসি। যা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে ক্রিকেট মহলে। প্রশ্ন উঠছে, যে টেস্ট তিন দিনেই শেষ হয়ে যাচ্ছে সেখানে কেন নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ না করার জন্য শাস্তি পেতে হবে?

হোল্ডারের পাশে দাঁড়িয়ে আইসিসিকে একহাত নিয়েছেন শেন ওয়ার্ন, মাইকেল ভনের মতো প্রাক্তন ক্রিকেটারেরা। ওয়ার্ন যেমন টুইট করেছেন, ‘‘কী হাস্যকর সিদ্ধান্ত। আমি নিশ্চিত, কম ওভার খেলা হওয়ার জন্য দর্শকরা একটুও হতাশ হয়নি। আশা করব, এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হবে।’’ মাইকেল ভনও বিরক্তি চেপে রাখতে পারেননি। তাঁর টুইট, ‘‘আমি যদি মাঠে টাকা খরচ করে খেলা দেখতে যাই, তা হলে সেরা খেলোয়াড়দেরই দেখতে চাইব। কখনওই চাইব না, একটি দলের অধিনায়ক ড্রেসিংরুমে বসে আছে।’’

Jason Holder Cricket Cricketer West Indies ICC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy