E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

জুনিয়র ব্যাডমিন্টনে ঐতিহাসিক ব্রোঞ্জ

সেমিফাইনালে ভারতীয় দল হারে ৩৫-৪৫, ২১-৪৫ ফলে। ইন্দোনেশিয়া ফাইনালে লড়াই করবে অপর সেমিফাইনালে মুখোমুখি হওয়া ১৪ বারের চ্যাম্পিয়ন চিন বনাম জাপানের ম্যাচে বিজয়ীর সঙ্গে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ০৬:৫৬
দুরন্ত: ব্রোঞ্জ জয়ের পরে ভারতীয় খেলোয়াড়েরা।

দুরন্ত: ব্রোঞ্জ জয়ের পরে ভারতীয় খেলোয়াড়েরা। ছবি: পিটিআই।

বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে ইতিহাস ভারতের। প্রথম বার এই প্রতিযোগিতায় পদক পেল ভারত। শুক্রবার সেমিফাইনালে দুরন্ত লড়াই করলেও গত বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে হারাতে পারেনি। তার পরেও এই অভিযান স্মরণীয় হয়ে থাকবে কারণ আগের দিনই প্রাক্তন চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম বার পদক জয় নিশ্চিত করেছিল ভারতের খেলোয়াড়েরা।

সেমিফাইনালে ভারতীয় দল হারে ৩৫-৪৫, ২১-৪৫ ফলে। ইন্দোনেশিয়া ফাইনালে লড়াই করবে অপর সেমিফাইনালে মুখোমুখি হওয়া ১৪ বারের চ্যাম্পিয়ন চিন বনাম জাপানের ম্যাচে বিজয়ীর সঙ্গে। স্কোরলাইন দেখে একতরফা ভাবে ইন্দোনেশিয়া জিতেছে মনে হলেও, ভারতের তরুণ খেলোয়াড়েরা গোটা প্রতিযোগিতাতেই দারুণ লড়াই করে।

এ দিন বালকদের ডাবলসে ভার্গব রাম আরিগেলা ও বিশ্ব তেজ গোব্বুরু দুরন্ত ভাবে শুরু করেন। বালিকাদের সিঙ্গলসেও উন্নতি হুডা দলকে এগিয়ে রাখেন। এর পরে ইন্দেনেশিয়া ঘুরে দাঁড়ায় জুনিয়র ব্যাডমিন্টনে বিশ্বের এক নম্বর মহম্মদ উবাইদিল্লার দাপটে। দ্বিতীয় সেটে আত্মবিশ্বাসী ইন্দোনেশিয়ার সামনে উন্নতিরা প্রতিরোধ গড়তে পারেননি। ফলে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ভারতকে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
badminton Indonesia indian team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy