Advertisement
E-Paper

উজ়বেকিস্তানকে ১৯ গোল দিয়ে এশিয়াড শুরু মহিলা হকি দলের, ৮ গোলে নজির দীপিকার, ভারতকে দ্বিতীয় রুপো দিলেন ইলাভেনিল

বড় জয় দিয়ে এশিয়ান গেমস শুরু করল ভারতের মহিলা হকি দল। উজ়বেকিস্তানকে দাঁড়াতেই দিলেন না দীপিকা, লালরেমসিয়ামিরা। গোটা ম্যাচেই দাপট ছিল ভারতীয় দলের। ভারতের একের পর এক আক্রমণে উজ়বেক রক্ষণ দিশাহারা হয়ে পড়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০৮
Picture of Hockey

ভারতের মহিলা হকি দল। — ফাইল চিত্র।

এশিয়ান গেমসে নজির ভারতের মহিলা হকি দলের। গ্রুপের ম্যাচে উজ়বেকিস্তানকে ১৯-০ ব্যবধানে হারালেন সালিমা টেটেরা। একাই ৮ গোল করে নজর কাড়লেন দীপিকা। অন্য দিকে, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে রুপো জিতলেন ইলাভেনিল ভালারিভান।

বড় জয় দিয়ে এশিয়ান গেমস শুরু করল ভারতের মহিলা হকি দল। উজ়বেকিস্তানকে দাঁড়াতেই দিলেন না দীপিকা, লালরেমসিয়ামিরা। গোটা ম্যাচেই দাপট ছিল ভারতীয় দলের। ভারতের একের পর এক আক্রমণে উজ়বেক রক্ষণ দিশাহারা হয়ে পড়ে। তাদের কোনও চেষ্টাই কাজে লাগেনি। দীপিকার ৮টি গোলের ৫টিই পেনাল্টি কর্নার থেকে। হ্যাটট্রিক করেছেন ভারতের আর এক স্ট্রাইকার ইশিকাও। ৮ গোল করে এশিয়ান গেমসে রেকর্ড গড়েছেন দীপিকা। মহিলাদের হকিতে একটি ম্যাচে আর কেউ এত গোল করতে পারেননি।

প্রথম কোয়ার্টারেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। ভারতের হয়ে মোট আট জন গোল করেছেন। প্রথমার্ধের শেষে ভারতের পক্ষে ফল ছিল ৮-০। শুধু তৃতীয় কোয়ার্টারের ১৫ মিনিটেই ৭ গোল দিয়েছে ভারতীয় দল। নেহা এবং লালথানলুয়াঙ্গি ২টি করে গোল করেছেন। একটি করে গোল করেছেন লালরেমসিয়ামি, বলজিৎ, সাক্ষী রানা এবং নবনীত কৌর। এশিয়ান গেমসে সোনা জিততে পারলে ২০২৮ সালের অলিম্পিক্সে খেলার সরাসরি যোগ্যতা অর্জন করবে ভারতীয় দল।

অন্য দিকে, রবিবার শুটিং থেকে দ্বিতীয় পদক দিলেন ইলাভেনিল। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত বিভাগে রুপোর পর ব্যক্তিগত ইভেন্টেও রুপো জিতেছেন তিনি। ২০২৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভারতীয় শুটার ২৫২.৪ পয়েন্ট স্কোর করে রুপো পেয়েছেন। এই ইভেন্টে ২৫৬৩.০ পয়েন্ট তুলে সোনা জিতেছেন জাপানের হিনাতা তাইচি। ২৩০.৪ পয়েন্ট স্কোর করে ব্রোঞ্জ পেয়েছেন দক্ষিণ কোরিয়ার হায়োজিন বান।

India Women Hockey Team Shooting Medal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy