E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ফিরিয়ে আনো বিশ্বকাপ, বার্তা অশোক কুমারদের

ভারত বিশ্বকাপ ট্রফি জিতেছে একমাত্র এক বারই। ১৯৭৫ সালে কুয়ালা লামপুরে ফাইনালে পাকিস্তানকে ২-১ হারিয়ে সেই ট্রফি জেতেন অশোক কুমাররা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৬ ০৬:৩৮
নজরে: বিশ্বকাপে হরমনপ্রীতদের উল্লাস দেখার অপেক্ষা।

নজরে: বিশ্বকাপে হরমনপ্রীতদের উল্লাস দেখার অপেক্ষা। ফাইল চিত্র।

চলতি মাসেই শুরু হবে হকি বিশ্বকাপ। তার আগে ১৯৭৫ সালের বিশ্বকাপজয়ী অশোক কুমার, আসলাম শের খান জাতীয় হকি দলের খেলোয়াড়দের কাছে একটি আবেদন রাখলেন। কী সেই আবেদন? দেশের জন্য ট্রফি জয়কে সবার আগে রেখে বিশ্বকাপ ফিরিয়ে আনতে হবে।

ভারত বিশ্বকাপ ট্রফি জিতেছে একমাত্র এক বারই। ১৯৭৫ সালে কুয়ালা লামপুরে ফাইনালে পাকিস্তানকে ২-১ হারিয়ে সেই ট্রফি জেতেন অশোক কুমাররা। ৫১ মিনিটে জয়সূচক গোলটি করেছিলেন অশোক। যা ভারতীয় হকির ইতিহাসে অন্যতম সেরা মুহূর্ত হিসেবে রয়ে গিয়েছে। সাম্প্রতিক কালে অলিম্পিক্সে ভারত ব্রোঞ্জ জিতলেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন ৫১ বছর ধরে অধরাই থেকে গিয়েছে।

‘‘ভারতীয় দলকে আমি বার্তা দিতে চাই, মাথায় রাখবে হার বা জিতটা তোমাদের নয়, তোমাদের দেশের। সেটাই তোমাদের আপনাআপনিই উদ্বুদ্ধ করবে। ৫১ বছরের অপেক্ষাটা অনেক বেশি। আমাদের এ বার পদক জিততেই হবে,’’ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন অশোক কুমার। এ বারের বিশ্বকাপের আসর বসছে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে ১৫ থেকে ৩০ অগস্ট।

১৯৭৫ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে সমতা ফেরানোর গোল করা আসলামের বিশ্বাস, সে বার তারা যে রকম দেশপ্রেম নিয়ে খেলেছিলেন সেটাই ফেরাবে বিশ্বকাপ। তাঁর বার্তা, ‘‘আমরা যখন বিশ্বকাপে নামতাম দেশ ছিল আমাদের মা। তোমাদেরও সে রকম দেশপ্রেম নিয়ে মাঠে নামতে হবে। যেন মায়ের জন্য খেলছ। এ রকম আবেগ যেন থাকে যে যে কোনও মূল্যে জিততে হবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Hockey India hockey

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy