এশিয়ান গেমসে যে দিন ভারত ছ’টি সোনা জিতে পদকতালিকায় অনেকটা উপরে এল, সে দিনই দেশকে লজ্জায় ফেললেন দেশের এক হকি আম্পায়ার। বিদেশি মহিলা আম্পায়ারকে যৌন হেনস্থার দায়ে তাঁকে দেশে ফেরানো হচ্ছে। শাস্তির বার্তা দিয়েছে হকি ইন্ডিয়া। গোটা ঘটনায় মুখ পুড়েছে ভারতের।
জানা গিয়েছে, ভারতের আম্পায়ার গুরিন্দর সিংহ সাঙ্ঘার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন মালয়েশিয়ার এক আম্পায়ার। ওই মহিলাকে পরামর্শ দেওয়ার ছলে খারাপ ভাবে স্পর্শ করেছেন তিনি। শুধু তাই নয়, যে হোটেলে গুরিন্দর ছিলেন সেখানকার এক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলেছে জানা গিয়েছে।
হকি ইন্ডিয়ার এক কর্তা বলেছেন, “যৌন নির্যাতনের অভিযোগে ওঁকে দু’দিন আগেই দেশে ফেরানো হয়েছে। এশিয়ান হকি সংস্থার রিপোর্ট পেলেই আমরা কড়া ব্যবস্থা নেব।”
আরও পড়ুন:
-
৪৪ বছর পর হকিতে সোনা মহিলা দলের, বক্সিংয়ে স্বর্ণপদকের হ্যাটট্রিক, এশিয়াডে এক দিনে ছয় সোনা, এক লাফে পদকতালিকায় পাঁচে ভারত
-
শনিবার এশিয়ান গেমসে শ্রেয়সেরা সোনা জিতলেও নকভির হাত থেকে নিতে হবে না পদক, প্রকাশ্যে এল কারণ
-
সামনে ব্রাজ়িল, তবু ভয়ডরহীন ভারত, চাপ নিয়েও ফুটবলারদের সেরাটা দিতে বললেন কোচ খালিদ, শান্ত থাকতে চান আনোয়ার
জলন্ধরের বাসিন্দা, ৫৪ বছরের গুরিন্দর এক দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক হকি ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৪-২৫ মরসুমের হকি ইন্ডিয়া লিগেও তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। হকি ইন্ডিয়া দাবি করেছিল, এক মহিলা আম্পায়ারের সঙ্গে অপেশাদার, অসম্মানজনক আচরণ করেছিলেন গুরিন্দর। ফলে প্রচণ্ড অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল। রাঁচীর একটি হোটেলে ঘটনাটি ঘটে।
ওই মহিলা আম্পায়ার জানিয়েছিলেন, ম্যাচের আগে সকলের সঙ্গে করমর্দন করেছিলেন গুরিন্দর। তবে তাঁর সঙ্গে যে ভাবে করমর্দন করেন তাতে খারাপ ইঙ্গিত ছিল। হকি ইন্ডিয়া একটি তদন্ত সংস্থাও গঠন করে। কিন্তু রিপোর্ট প্রকাশ্যে আসেনি।