না, এ বারেও পারলেন না নীরজ চোপড়া!
শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের সঙ্গে তৃতীয় সাক্ষাতেও তাঁকে টপকে সোনা জিততে পারলেন না ভারতের ‘সোনার ছেলে’। জুনে দোহা ডায়মন্ড লিগে প্রথম বার দু’জনের সাক্ষাত হয়। সেখানে ৮৮.৬৮ মিটার ছুড়ে সোনা জেতেন রুমেশ। নীরজ ৮৫.৬৯ মিটার ছুড়ে শেষ করেন চতুর্থ স্থানে। জুলাইয়ে ফের এক বার কমনওয়েলথ গেমসে দু’জনে মুখোমুখি হন। এ বারেও বাজিমাত করেন শ্রীলঙ্কার জ্যাভলিন থ্রোয়ার। ৮৯.৭৫ মিটার ছুড়ে সোনা জেতেন। নীরজকে মরসুমের সেরা ৮৫.৮৩ মিটার ছুড়েও রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়।
লুসানে শুক্রবার ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর ছিল নীরজ কি এ বারে হারাতে পারবেন রুমেশকে? দ্বিতীয় থ্রোয়ে নীরজ যখন মরসুমের সেরা ৮৮.০৫ মিটার ছুড়ে দর্শকদের দিকে মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকাচ্ছিলেন তখন কি ভাবতে পেরেছিলেন পরের থ্রোয়ে রুমেশ তাঁকে টপকে যাবেন এবং এ বারেও সেই রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হবে?
তৃতীয় থ্রোয়ে ৮৮.১৪ মিটার ছুড়তেই শ্রীলঙ্কার রুমেশের পদক প্রায় নিশ্চিত হয়ে যায়। গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স, জার্মানির য়ুলিয়ান ওয়েবাররা থাকলেও মূলত শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে লড়াইটা চলছিল। তৃতীয় থ্রোয়ে নীরজ ছোড়েন ৮৩.৭২ মিটার। চতুর্থ থ্রোয়ে রুমেশ ৮৬.৭১ মিটার ছোড়েন। বাকি থ্রোগুলিতে রুমেশকে টপকে যেতে হলে নীরজকে অবিশ্বাস্য কিছু করে দেখাতে হত। কিন্তু নিজের চতুর্থ থ্রো ফাউল করেন ভারতীয় তারকা। তার পরে আর সম্ভব হয়নি। ফলে দ্বিতীয় স্থানে শেষ করে ডয়মন্ড লিগের ফাইনালে নীরজ নামবেন পঞ্চম হয়ে। লুসানে ব্রোঞ্জ জিতলেন অ্যান্ডারসন পিটার্স (৮৬.৬১ মিটার)।