Advertisement
E-Paper

দলীপ অভিষেকেই সেঞ্চুরি, সচিনকে ছুঁলেন পৃথ্বী

সোমবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দীনেশ কার্তিক। দলীপ ট্রফি ফাইনালের প্রথম দিন দীনেশ ও পৃথ্বীর ব্যাটে ইন্ডিয়া রেড ৩১৭ রানে শেষ করেছিল প্রথম দিন। তৃতীয় উইকেটে প্রথম দিনের শেষে পার্টনারশিপ দাঁড়ায় ২১১।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৩২
পৃথ্বী শ। ছবি: পৃথ্বীর ফেসবুক থেকে।

পৃথ্বী শ। ছবি: পৃথ্বীর ফেসবুক থেকে।

অভিষেকেই সেঞ্চুরি। আর তাতেই ছুঁয়ে ফেলা মাস্টার ব্লাস্টারকে। এই তালিকায় আগে ছিলেন সচিন তেন্ডুলকরের সঙ্গে দীপক হুদা। দু’জনেই রঞ্জি ট্রফি ও দলীপ ট্রফিতে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। অভিষেকেই সেঞ্চুরির সঙ্গে সঙ্গে সচিনের পর পৃথ্বী যিনি সব থেকে কম বয়সে এখানে পৌঁছলেন।

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বাবার জন্যই খেলতে চান মিতেই

ছেলের ব্যাটে ছয় ছক্কার স্বপ্ন দেখছেন হার্দিকের বাবা

সোমবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন দীনেশ কার্তিক। দলীপ ট্রফি ফাইনালের প্রথম দিন দীনেশ ও পৃথ্বীর ব্যাটে ইন্ডিয়া রেড ৩১৭ রানে শেষ করেছিল প্রথম দিন। তৃতীয় উইকেটে প্রথম দিনের শেষে পার্টনারশিপ দাঁড়ায় ২১১। পৃথ্বীর ব্যাট থেকে আসে ১৫৪ রান। কার্তিকের রান ১১১। ৮২ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় দিন ইন্ডিয়া রেড শেষ ৪৬৯/৯এ। তৃতীয় উইকেটে পার্টনারশিপ দাঁড়ায় ২১১।

পৃথ্বীকে কেন ভবিষ্যতের ব্যাটিং সুপার স্টার ভাবা হত সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। একানা আন্তর্জাতিক স্টেডিয়ামে একাই কেড়ে নিলেন সব স্পটলাইট। যে কারণে তেন্ডুলকরের সঙ্গেও উঠে আসছে তাঁর নাম।

Cricket Cricketer Prithvi Shaw Sachin Tendulkar Deepak Hooda পৃথ্বী শ সচিন তেন্ডুলকর দীপক হুদা

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy