চলতি বছরের দ্বিতীয় ট্রফি জিতলেন পি ভি সিন্ধু। রবিবার জার্মানির হাইলো ওপেন ব্যাডমিন্টনে জিতেছেন তিনি। বিশ্বের ২৫ নম্বর খেলোয়াড় লিনে হোয়মার্ক জায়েরফেল্টকে হারিয়েছেন তিনি। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু জুলাইয়ে জাপান ওপেন জিতেছিলেন। গত সপ্তাহে ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন। এ দিন ৩৯ মিনিটের লড়াইয়ে লিনেকে হারিয়েছেন ২১-১২, ২১-১৪ গেমে। ছেলেদের বিভাগে জিতলেন লক্ষ্য সেনও।
ম্যাচের পর সিন্ধু জানিয়েছেন, প্রতিপক্ষ কে তা নিয়ে না ভেবে নিজের ১০০ শতাংশ দিয়েছেন। সিন্ধুর কথায়, “আমরা আগে বহু বার খেলেছি। আমি প্রতিটা পয়েন্টে মনোযোগ দিয়েছি। শুধু ম্যাচ নয়, প্রতিটা পয়েন্ট আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল। শুরু থেকে লিড নিয়েছি এবং বিপক্ষকে কোনও সুযোগ দিইনি।”
সুপার ৫০০ প্রতিযোগিতায় জেতার ফলে ৯২০০ র্যাঙ্কিং পয়েন্ট পেলেন সিন্ধু। ফলে মরসুমের শেষে বিশ্ব ট্যুর ফাইনালস খেলার দৌড়েও রাখলেন নিজেকে।
কঠিন সময়ের কথা উল্লেখ করে সিন্ধু বলেছেন, “এমন অনেক দিন যাবে যখন আপনার হতাশ লাগবে। তখন আপনার দলের বাকিরাই তাতিয়ে তুলবে। অসাধারণ একটা সপ্তাহ গেল। এ বার উৎসবে সময়। দুটো ভাল সপ্তাহ কাটিয়েছি।”
আরও পড়ুন:
-
ক্রিকেট ছেড়ে বেসবলের ব্যাট ধরলেন হার্দিক, লড়াইয়ে এক কোটি জিতেও সে টাকা নেবেন না ভারতের অলরাউন্ডার
-
নিউ জ়িল্যান্ড টেস্টে অনিশ্চিত পন্থ, চোটের জন্য ছিটকে গেলেন ভারত ‘এ’ দলের ম্যাচ থেকে, দীর্ঘ হচ্ছে ক্রিকেটে ফেরার পথ
-
অর্শদীপের সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনা, তীর্যক মন্তব্য! লম্বা বার্তায় কড়া জবাব দিলেন ভারতীয় ক্রিকেটারের বান্ধবী
তিনি কি নিজের সেরা ফর্মে ফিরেছেন? সিন্ধুর জবাব, “অবশ্যই। গোটা দলকে তার জন্য ধন্যবাদ। ঠিক করে পরিকল্পনা করতে পেরেছি। এগিয়ে চলার সঙ্গে মানুষ আরও ভাল ভাবে সব কিছু বুঝতে শেখে। আমি নিজেকে শান্ত রাখতে পেরেছি। এখনও উন্নতির জায়গা আছে।”
এ দিকে, ছেলেদের বিভাগে লক্ষ্য হারিয়েছেন জোনাথন ক্রিস্টিকে। ২১-১৭, ২১-১০ গেমে জিতেছেন তিনি। প্রথম গেমে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। তবে দ্বিতীয় গেমে ক্রিস্টিকে শাসন করে জিতেছেন লক্ষ্য।