ক্রিকেটের বদলে বেসবলের ব্যাট হাতে তুলে নিয়েছিলেন তিনি। সেই লড়াইয়েও জিতলেন হার্দিক পাণ্ড্য। ফলে প্রায় এক কোটি টাকা পকেটে পুরলেন ভারতের অলরাউন্ডার। যদিও সেই টাকা নিজে খরচ করবেন না হার্দিক। তা দান করে দিতে চেয়েছেন তিনি।
বিষয়স্রষ্টা ‘মিস্টার বিস্ট’-এর একটি ভিডিয়োর সূত্রে এ কথা জানা গিয়েছে। ‘মিস্টার বিস্ট’ বিভিন্ন খেলার বিখ্যাত ক্রীড়াবিদদের একটি বেসবল চ্যালেঞ্জে আমন্ত্রণ জানান। তাঁর চ্যালেঞ্জ জিততে পারলেই থাকে নগদ আর্থিক পুরস্কারের হাতছানি। অতীতে অনেক ক্রীড়াবিদ তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এ বার ছিলেন হার্দিক।
‘মিস্টার বিস্ট’-এর দেওয়া চ্যালেঞ্জ হল, মাঠের বাইরে বেসবল পাঠাতে হবে এবং বিপক্ষের চেয়ে বেশি রান করতে হবে। ভারতীয় ক্রিকেটার ব্যাট হাতে দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন। বেসবলের ব্যাট হাতেও তিনি খারাপ খেলেননি। বিপক্ষের তোলা রান পেরিয়ে গিয়েছেন। পুরস্কারস্বরূপ তাঁকে ১ লক্ষ ডলার বা প্রায় এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন ‘মিস্টার বিস্ট’। যদিও হার্দিক জানান, তিনি সেই অর্থ দান কুকুরদের ভাল রাখা এবং পিছিয়ে পড়া ছেলেমেয়েদের উন্নতির স্বার্থে দান করে দিতে চান।
আরও পড়ুন:
-
নিউ জ়িল্যান্ড টেস্টে অনিশ্চিত পন্থ, চোটের জন্য ছিটকে গেলেন ভারত ‘এ’ দলের ম্যাচ থেকে, দীর্ঘ হচ্ছে ক্রিকেটে ফেরার পথ
-
অর্শদীপের সঙ্গে সম্পর্ক নিয়ে সমালোচনা, তীর্যক মন্তব্য! লম্বা বার্তায় কড়া জবাব দিলেন ভারতীয় ক্রিকেটারের বান্ধবী
-
দীপাবলির উপহার সঞ্জীব গোয়েন্কার! ওড়িশা ম্যাচে বিনামূল্যে দু’টি টিকিট পাবেন মোহনবাগানের সমর্থকেরা
ক্রিকেট মাঠে হার্দিক কবে ফিরবেন তা নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই তিনি চোটের কবলে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও ভাল খেলতে পারেননি। পরে প্রচুর আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। কোনওটিতেই নামতে পারেননি। নিউ জ়িল্যান্ড সফরেও তিনি যেতে পারেননি।