Advertisement
E-Paper

৭০ মিনিটের লড়াইয়ে পিছিয়ে পড়েও চিন মাস্টার্স জিতলেন সাত্ত্বিক-চিরাগ, বছরের দ্বিতীয় ট্রফি ব্যাডমিন্টন জুটির

চিন মাস্টার্স খেতাব জিতে নিলেন ভারতের ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি। ফাইনালে তাঁরা হারালেন চিনের হে জি তিং এবং রেন শিয়াং জুটিকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৬
sports

ট্রফি নিয়ে চিরাগ এবং সাত্ত্বিক। ছবি: সমাজমাধ্যম।

এক সেট ফিরে গিয়েও দমে যাননি। ঘুরে দাঁড়িয়ে চিন মাস্টার্স খেতাব জিতে নিলেন ভারতের ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি। ফাইনালে তাঁরা হারালেন চিনের হে জি তিং এবং রেন শিয়াং জুটিকে। ফলাফল সাত্ত্বিকদের পক্ষে ১১-২১, ২১-১৩, ২১-১৭। বিশ্বের চার নম্বর জুটিকে ৭০ মিনিটের লড়াইয়ে হারিয়েছেন সাত্ত্বিক-চিরাগ।

চলতি মরসুমে এটি সাত্ত্বিক-চিরাগের দ্বিতীয় ট্রফি। এর আগে তারা সিঙ্গাপুর ওপেন জিতেছিলেন। তাইল্যান্ড ওপেনের ফাইনালে উঠেছিলেন। এশিয়ান গেমসের আগে এই জয় আত্মবিশ্বাস বাড়াবে সাত্ত্বিক-চিরাগের। গত বার সোনা জিতেছিলেন তারা।

এক সময় বিশ্বের চার নম্বর জুটি ছিলেন তিং এবং শিয়াং। দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার কারণে এখন তাঁরা ৭০-এ নেমে গিয়েছেন। শৃঙ্খলাভঙ্গের কারণে চিনের ব্যাডমিন্টন সংস্থা নির্বাসিত করেছিল তিংকে। ফেরার পর এটি তাঁর তৃতীয় প্রতিযোগিতা। তবে এই জুটিকে আগের দু’বারই হারিয়েছিলেন সাত্ত্বিক-চিরাগ জুটি।

প্রথম সেটে তিং এবং শিয়াং দ্রুত র‌্যালি জিতে ৫-০ এগিয়ে গিয়েছিলেন। সাত্ত্বিক-চিরাগ চেষ্টা করলেও তাল মেলাতে পারছিলেন না। চিরাগের সার্ভিসে ভুল আরও সুবিধা করে দেয় চিনের জুটিকে।

দ্বিতীয় গেমে রক্ষণ জমাট করে ফিরে আসেন সাত্ত্বিক-চিরাগ। বেশি করে র‌্যালি খেলতে থাকেন। বিরতিতে চার পয়েন্টে এগিয়েছিলেন। শেষ আটটি পয়েন্টের মধ্যে সাতটি জিতে সেট পকেটে পোরেন সাত্ত্বিক-চিরাগ। তৃতীয় সেটে চিনের জুটি এক সময় ৪-০ এবং ৭-৩ এগিয়ে গিয়েছিলেন। বিরতিতেও পিছিয়ে ছিলেন। শেষের দিকে দুর্দান্ত খেলে ম্যাচ পকেটে পুরে নেন।

Satwiksairaj Rankireddy Chirag Shetty badminton

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy