Advertisement
E-Paper

জুনিয়রদের সাফল্যের দিনে সিনিয়রদের নিয়ে চিন্তিত সৌরভ

শ্রীলঙ্কায় প্রস্তুতি সফরে সিনিয়ররা তেমন সফল না হলেও বাংলার অনূর্ধ্ব ১৯ দল তাদের প্রথম প্রস্তুতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল। বিশাখাপত্তনমে ফাইনালে মুম্বইকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল অগ্নিভ পানের দল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৫ ০৩:৩৭

শ্রীলঙ্কায় প্রস্তুতি সফরে সিনিয়ররা তেমন সফল না হলেও বাংলার অনূর্ধ্ব ১৯ দল তাদের প্রথম প্রস্তুতি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল। বিশাখাপত্তনমে ফাইনালে মুম্বইকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল অগ্নিভ পানের দল। মুম্বই প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৩-৮ তোলার পর বাংলা ছয় উইকেট হারিয়ে সেই রান তুলে ফেলে। কাজি জুনেইদ সইফি ৮৭ ও অভিজিৎ সিংহ ৬১ রান তোলেন। বাংলার পেসার কণিষ্ক শেঠ ৪২ রানে তিন উইকেট নেন।

জুনিয়রদের এই সাফল্যে খুশি সিএবি-র অন্যতম যুগ্মসচিব সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে সিনিয়রদের নিয়ে সামান্য হলেও চিন্তিত দেখাল তাঁকে। এক মাস পর ৮ অক্টোবর বেঙ্গালুরুতে গতবারের চ্যাম্পিয়ন কর্ণাটকের বিরুদ্ধে কঠিন ম্যাচ দিয়ে রঞ্জি অভিযান শুরু করছে বাংলা। অভিমন্যু ঈশ্বরন চোট পেয়ে যাওয়ায় সেই ম্যাচে বাংলার হয়ে ওপেন করবেন কারা, তৃতীয় পেসার হিসেবেই বা কাকে দলে রাখা হবে, তার এখনও ঠিক নেই। এই প্রসঙ্গে সৌরভ বললেন, ‘‘টিমটা শ্রীলঙ্কা থেকে ফিরুক, তার পর এই ব্যাপার গুলো ঠিক করতে হবে।’’

প্রথম ম্যাচে তাঁর নিজেরও যে দলের সঙ্গে বেঙ্গালুরু যাওয়ার ইচ্ছা রয়েছে, তা জানিয়ে সৌরভ বলেন, ‘‘হ্যাঁ, প্রথম ম্যাচে দলের সঙ্গে থাকব ভাবছি।’’ প্রয়োজনে ৮ অক্টোবর ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছেড়েই বেঙ্গালুরু যেতে পারেন বলে জানালেন সৌরভ। বলেন, ‘‘আমার কাছে এখন ভারতের চেয়ে বাংলার গুরুত্ব অনেক বেশি।’’

saurav ganguly cab junior team bengal junior team

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy