Advertisement
E-Paper

কলম্বো ম্যাচে কী কী পরিববর্তন হতে পারে ভারতীয় দলে, জেনে নিন

ভারতীয় দলের অন্দরমহলের খবর অনুযায়ী, কলম্বো ওয়ান ডে-তে ভারতীয় দলে তিন থেকে চারটি পরিবর্তন আসার সম্ভবনা রয়েছে। প্রেমদাসা ম্যাচে দলে ফিরতে পারেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ১৩:১২
অনুশীলনের ফাঁকে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এএফপি।

অনুশীলনের ফাঁকে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এএফপি।

পাঁচ ম্যাচের সিরিজে তিনটি জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর, ওয়ান ডে সিরিজেও হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যেতে বৃহস্পতিবার প্রেমদাসা স্টেডিয়ামে নামছে ভারত। কিন্তু সিরিজ জিতে যাওয়ায় এ দিনের ম্যাচে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে।

আরও পড়ুন: টেস্টে বাংলাদেশের সেরা ছয়টি জয়

আরও পড়ুন: ক্রিকেটে আবার ব্যাঘ্র গর্জন, সাকিবদের হাতে অস্ট্রেলিয়া বধ

ভারতীয় দলের অন্দরমহলের খবর অনুযায়ী, কলম্বো ওয়ান ডে-তে ভারতীয় দলে তিন থেকে চারটি পরিবর্তন আসার সম্ভবনা রয়েছে। প্রেমদাসা ম্যাচে দলে ফিরতে পারেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। অক্ষর পটেলের বদলে দলে ঢুকতে পারেন কুলদীপ। অন্য দিকে, অলরাউন্ডার কেদার যাদবকেও বাদ দেওয়া হতে পারে আজকের ম্যাচ থেকে। কেদারের পরিবর্তে এগারো জনের দলে ঢোকার সম্ভাবনা প্রবল মনীশ পাণ্ডের। বিশ্রাম দেওয়া হতে পারে পেসার ভুবনেশ্বর কুমারকেও। ভুবনেশ্বরের বদলে জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হতে পারে শার্দুল ঠাকুরের।

ভারতীয় দলের পাশাপাশি পরিবর্তন হতে পারে শ্রীলঙ্কার দলেও। চতুর্থ ওয়ান ডে তে দলে ঢুকতে চলেছেন তরুণ ব্যাটসম্যান দিলসান মুনাবেরা এবং ধনঞ্জয় ডি’সিলভা।

India Sri Lanka Kuldeep Yadav Colombo Manish Pandey ভারত শ্রীলঙ্কা কুলদীপ যাদব মনীশ পাণ্ডে

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy