E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্যারা তিরন্দাজিতে সোনা জিতে ইতিহাস শীতলের

কম্পাউন্ড তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের ফাইনালে শীতল জিতেছেন ১৪৬-১৪৩ ফলে। প্রতিযোগিতায় শীতলই একমাত্র তিরন্দাজ যাঁর দু’টি হাত নেই।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫০
লক্ষ্যভেদ: ১৮ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন শীতল।

লক্ষ্যভেদ: ১৮ বছর বয়সেই বিশ্বচ্যাম্পিয়ন শীতল। —ফাইল চিত্র।

বিশ্ব প্যারা-তিরন্দাজিতে ঐতিহাসিক সোনা ভারতের শীতল দেবীর। মাত্র ১৮ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। শনিবার দক্ষিণ কোরিয়ায় বিশ্বের এক নম্বর তিরন্দাজ উজ়নুর জুরে গির্ডিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের শীতল।

কম্পাউন্ড তিরন্দাজির ব্যক্তিগত বিভাগের ফাইনালে শীতল জিতেছেন ১৪৬-১৪৩ ফলে। প্রতিযোগিতায় শীতলই একমাত্র তিরন্দাজ যাঁর দু’টি হাত নেই। পা ও থুতনির সাহায্যে লক্ষ্যে তির ছোড়েন তিনি। শীতলই প্রথম মহিলা তিরন্দাজ যিনি দু’হাত না থাকলেও সোনা জেতার নজির গড়লেন। এর আগে এক জনেরই এ ভাবে সোনা জেতার নজির রয়েছে। ২০২২ সালে আমেরিকার পুরুষ তিরন্দাজ ম্যাট স্টাটজ়ম্যান দুবাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন। তাঁরও দুটি হাত নেই।

সিঙ্গলস ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় শীতল ও উজ়নুরের। প্রথম রাউন্ডের শেষে দু’জনের পয়েন্ট ছিল ২৯-২৯। এর পরে শীতল ১০ পয়েন্টের হ্যাটট্রিক করে দ্বিতীয় রাউন্ডে এগিয়ে যান। এই রাউন্ডে তিনি জেতেন ৩০-২৭। তৃতীয় রাউন্ডে আবার দু’জনের পয়েন্ট দাঁড়ায় ২৯-২৯। যদিও চতুর্থ রাউন্ডে এক পয়েন্টের জন্য শীতল হারেন। তবে শেষ রাউন্ডে একেবারে নিখুঁত ছিলেন শীতল। তিনটি তির একেবারে নিশানায় ছুড়ে ৩০ পয়েন্ট তুলে সোনা নিশ্চিত করেন তিনি।

কম্পাউন্ড তিরন্দাজির মেয়েদের দলগত বিভাগে রানার্স হয়েছেন শীতল ও সরিতা দেবী। তুরস্কের কাছে ১৪৮-১৫২ ফলে হারেন তাঁরা। মিক্সড টিম বিভাগেও ব্রোঞ্জ পেয়েছেন শীতল। সেই দলে তাঁর সতীর্থ ছিলেন টোমান কুমার। গ্রেট ব্রিটেনের জুটিকে ১৫২-১৪৯ ফলে হারিয়েছেন তাঁরা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Archery Sheetal Devi

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy