Advertisement
E-Paper

এশিয়ান গেমসের আগে নিলম্বিত টেবল টেনিস সংস্থা, ক্রীড়া মন্ত্রকের সিদ্ধান্তে বিপাকে পড়তে পারেন খেলোয়াড়েরা

সময়ের মধ্যে নির্বাচন করতে না পারার কারণ দর্শাতে বলা হয়েছিল টিটিএফআইকে। সন্তোষজনক উত্তর না পাওয়ায় কঠোর সিদ্ধান্ত নিল ক্রীড়া মন্ত্রক। এশিয়ান গেমসের আগে এই সিদ্ধান্তে বিপাকে পড়তে পারেন টেবল টেনিস খেলোয়াড়েরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৬ ১৯:৫৫
Picture of Sports

— প্রতীকী চিত্র।

বিপাকে ভারতের টেবল টেনিস খেলোয়াড়েরা। এশিয়ান গেমসের আগে টেবল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়াকে (টিটিএফআই) নিলম্বিত (সাসপেন্ড) করল ক্রীড়া মন্ত্রক। সরকার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (আইওএ) নির্দেশ দিয়েছে, যথাযথ ভাবে পরিচালন কাঠামো তৈরি না করা পর্যন্ত টেবিল টেনিস পরিচালনার জন্য একটি অস্থায়ী কমিটি তৈরি করতে।

নির্দিষ্ট সময়ের মধ্যে টিটিএফআই নির্বাচন করতে না পারায় নিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রীড়ামন্ত্রক। সময়ের মধ্যে নির্বাচন করতে না পারার কারণ দর্শাতে বলা হয়েছিল টিটিএফআইকে। সন্তোষজনক উত্তর না পাওয়ায় কঠোর সিদ্ধান্ত বলে জানিয়েছে ক্রীড়া মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘টেবল টেনিসের আন্তর্জাতিক সংস্থা আইটিটিএফের পরামর্শ নিয়ে আইওএ যথাযথ পদক্ষেপ করবে। টিটিএফআইতে যথাযথ প্রশাসনিক কাঠামো তৈরি না হওয়া পর্যন্ত একটি অ্যাডহক কমিটি গঠন করা-সহ অভ্যন্তরীণ নিয়ন্ত্রক ব্যবস্থা করা হবে।’’ সংস্থার স্বীকৃতিও বাতিল করা হয়েছে।

কোনও খেলারই বিশ্ব নিয়ামক সংস্থা তাদের সদস্য সংস্থাগুলিতে রাজনৈতিক বা প্রশাসনিক হস্তক্ষেপকে স্বীকৃতি দেয় না। বিশ্ব টেবল টেনিস সংস্থাও ক্ষুব্ধ হতে পারে ক্রীড়া মন্ত্রকের পদক্ষেপে। তেমন হলে এশিয়ান গেমসের আগে সমস্যায় পড়তে পারেন দেশের টেবস টেনিস খেলোয়াড়েরাই।

ভারতীয় টেবল টেনিসে বিতর্ক প্রায় নিয়মিত হয়ে গিয়েছিল। কখনও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কখনও খেলোয়াড়েরা বঞ্চনার অভিযোগ করেছেন। মণিকা বাত্রাকে এশিয়ান গেমসের মূল দলে না রাখা নিয়েও বিতর্ক তৈরি হয়। কর্তাদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেও বিভিন্ন সময় আলোচনায় এসেছে টিটিএফআই।

Asian Games Sports Ministry IOA

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy